নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বঙ্গভোট মিটতেই এবার বিধাননগরে চাঞ্চল্য। স্থানীয় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে মিলল একাধিক আধার কার্ড। ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বিধাননগরের ৩৬ নম্বর ওয়ার্ড এলাকা। কীভাবে সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ পরিচয়পত্র একটি রাজনৈতিক দলের অফিসে এল, তা নিয়ে উঠছে প্রশ্ন।
ঘটনাটি ঘটেছে বিধাননগর পুরসভার বাসন্তী দেবী কলোনি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে এলাকার কয়েকজন বাসিন্দা স্থানীয় তৃণমূল কংগ্রেস অফিসে ঢুকে স্তম্ভিত হয়ে যান। সেখানে থরে থরে সাজানো অবস্থায় পাওয়া যায় বহু আধার কার্ড। স্থানীয়দের দাবি, অন্তত ৬০ থেকে ৭০টি আধার কার্ড উদ্ধার হয়েছে ওই পার্টি অফিস থেকে। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। প্রাথমিক তদন্তে স্থানীয় তৃণমূল নেতৃত্বের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গেছে, শীঘ্রই তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে আধার কার্ড সংগ্রহ করা হত। কিন্তু পরে সেই নথি আর ফেরত দেওয়া হত না।
অভিযোগ আরও গুরুতর, ভোটদানের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করতেই পরিকল্পিতভাবে এই আধার কার্ডগুলি আটকে রাখা হয়েছিল। ঘটনায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিরোধীদের দাবি, ভোটকে প্রভাবিত করতেই সাধারণ মানুষের পরিচয়পত্র ব্যবহার করা হত। যদিও এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা