নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা-সহ নিকাশি দুর্ভোগে অতিষ্ঠ হয়ে অবশেষে আন্দোলনে নামলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে মহেশতলা পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। বিষয়টি ঘিরে পুনরায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। নতুন প্রশাসনের কাছে এবার সমাধানের আশা দেখছেন সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে , বরকানতলার একাধিক পথ বহু বছর ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। অল্প বৃষ্টিতেই জল জমে যায়, ফলে যাতায়াতে চরম সমস্যা তৈরি হয়। প্রায় এক মাস ধরে পানীয় জলের পাইপ ফেটে থাকলেও তা সারানোর উদ্যোগ নেওয়া হয়নি বলেও দাবি উঠেছে। এছাড়া পুরসভার তরফে বাঁধ কেটে দেওয়ায় জল ঘরে ঢুকে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছে। নোংরা খাল ও বন্ধ নালার কারণে দুর্ভোগ বাড়ছে প্রতিদিন।

বিক্ষোভকারীদের অভিযোগ, তৃণমূল সরকারের জনপ্রতিনিধিদের কাছে বহুবার আবেদন জানানো হলেও স্থায়ী কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু প্রতিশ্রুতি মিলেছে, বাস্তবে কাজ এগোয়নি। তাই এবার নতুন সরকারের উপর ভরসা রেখে নারী-পুরুষ একসঙ্গে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন। দ্রুত সংস্কারের কাজ শুরু না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। অবরোধের জেরে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। সমস্যায় পড়েন স্কুলের ছাত্রছাত্রী থেকে কর্মস্থলে যাওয়া মানুষজন। তবে প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও আশ্বাস মেলেনি।
বিক্ষোভকারী বিন্তী দাস বলেন, ‘রাস্তার কাজ একবার শুরু হয়েছিল। পরে তৃণমূল সরকার টাকা আত্মসাৎ করে কাজ বন্ধ করে দেয়। এখন পাইপ ফেটে জল বাড়ির ভিতরে ঢুকছে। পুরসভার লোক বাঁধ কেটে দিয়েছে। এসবের জন্য ওয়ার্ডের কাউন্সিলর শুভ নস্কর দায়ী। আমরা চাই দ্রুত রাস্তা মেরামত হোক'।
অন্যদিকে অটোচালক সোমনাথ সিংহ বলেন, ‘প্রায় ৮ বছর ধরে রাস্তার এই সমস্যা চলছে। বর্ষাকালে চলার অযোগ্য হয়ে যায়। গাড়ি চালানো মাঝে মধ্যেই বন্ধ রাখতে হয়। নিকাশি ব্যবস্থাও নেই। খাল-নালা সব নোংরা হয়ে পড়ে রয়েছে। অনেক আগেই এই বিক্ষোভ হওয়া উচিত ছিল'।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের