নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দেওয়ার পরিবর্তে তৃণমূলের দলীয় কার্যালয়ে বসে তা বিতরণের অভিযোগ উঠল বিএলও-র বিরুদ্ধে। উক্ত ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে নৈহাটি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে। পরিস্থিতি সামাল দিতে গেরুয়া শিবিরের পক্ষ থেকে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , ২৩ তারিখ সম্পন্ন হয়েছে রাজ্যের প্রথম দফার নির্বাচন। বাকি জেলাগুলোতে ২৯ তারিখ দ্বিতীয় দফার ভোটগ্রহণ। কমিশনের নিয়ম অনুযায়ী প্রত্যেক ভোটারের গৃহে গিয়ে স্লিপ পৌঁছে বিএলও-এর কর্তব্য। অভিযোগ, সেই নির্দেশ লঙ্ঘন করে ১৫৭ নম্বর কেন্দ্রের আধিকারিক বিজয় কুমার ঝাঁ তৃণমূলের ক্লাবের ভেতরে বসে নথিপত্র বিলি করছিলেন। বিধিভঙ্গের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। তাঁরা ওই সরকারি কর্মীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
বিজেপির নৈহাটি মণ্ডলের সহ-সভাপতি সৌমদীপ মোদক জানান, 'আমরা এই দিক দিয়ে যাচ্ছিলাম, এখানকার মানুষ আমাদের কাছে নালিশ জানালো এই ব্যাপারে। হাতে-নাতে ধরতে পেরেছি আমরা। একজন বিএলও কখনোই এভাবে কাজ করতে পারেন না। ভোটারদের বাড়িতে গিয়ে পরিষেবা দেওয়াটাই নিয়মের মধ্যে পড়ে'।
কাউন্সিলর সনৎ দে জানান, 'বিএলও-র কাজ বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ পৌঁছে দেওয়া। তৃণমূল তো সংশ্লিষ্ট কর্মী নির্বাচন করে না। এই বিষয়ে আমার বা দলের কোনো ভূমিকা নেই। পুরো বিষয়টি কমিশনের এক্তিয়ারভুক্ত'।
অন্যদিকে বিএলও বিজয় কুমার ঝাঁ জানান, 'প্রখর রোদের কারণে শরীর একদম ভালো লাগছিল না, তাই ভেতরে বসে ভোটার তালিকা সাজাচ্ছিলাম। আমি কোনো কিছু বিতরণ করছিলাম না। এটি কোনো দলের ক্লাব নয়, বরং নির্দলীয় জায়গা। ১০০০ জনের স্লিপ প্রতিটি বাড়িতে দেওয়া বড্ড কষ্টের কাজ। মানুষ প্রতিটি বিষয়কে নিজের মতো করে ব্যাখ্যা করে'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের