নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূলের অন্দরের সংঘাত এবার পৌঁছে গেল দলীয় কার্যালয়ের দখলযুদ্ধে। মেট্রোপলিটনের তৃণমূল ভবন ঘিরে দুই গোষ্ঠীর টানাপোড়েন চরমে উঠতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন হল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। দলীয় প্রতীক ও তহবিলের লড়াইয়ের পর এবার পার্টি অফিস ঘিরেও শুরু হয়েছে নতুন রাজনৈতিক সংঘর্ষ।
শুক্রবার সন্ধ্যার পর তৃণমূলের দলীয় কার্যালয়কে ঘিরে বিতর্কের সূত্রপাত। মেট্রোপলিটনের দলীয় কার্যালয়ে উপস্থিত হয় আসল তৃণমূল বলে দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম সহ জাভেদ খানের মতন নেতারা। সেখানে দলীয় কার্যালয়ের বাইরে তারা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের নামহীন একটি পোস্টার লাগায় যেখানে চেয়ারপার্সন হিসেবে অরূপ রায়কে দেখানো হয়। সেখানে দলীয় কার্যালয় তারা নিজেদের বলে দাবি করে।
ঠিক তার কিছুক্ষণ পরেই সেখানে পৌঁছায় কুণাল ঘোষ সহ কালীঘাট শিবিরের একাধিক নেতৃত্ব। বন্ধ গেটের সামনে নিরাপত্তা বলয় তৈরি করা হয়, যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। কুণাল ঘোষ নিজে পুলিশ আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তার অভিযোগ, এই গোষ্ঠী কার্যত বিজেপির ‘বি-টিম’ হিসেবে কাজ করছে এবং পরিকল্পিতভাবে দলীয় কার্যালয়ের দখল নেওয়ার চেষ্টা করছে।
অন্যদিকে এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে তৃণমূল ভবনের মালিকপক্ষের বক্তব্য। তাদের দাবি, ২০২৫ সালের পর ভবনটি নিয়ে নতুন কোনও ভাড়ার চুক্তি হয়নি। অতীতে যে চুক্তি হয়েছিল, তা তৃণমূল কংগ্রেসের নামে নয়, বরং ফিরহাদ হাকিমের সঙ্গে হয়েছিল এবং সেই নথিতে তার স্বাক্ষর রয়েছে। মালিকপক্ষ আরও দাবি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় মৌখিকভাবে জানিয়েছিলেন নির্দিষ্ট সময়ের পর ভবনটি ছেড়ে দেওয়া হবে। ফলে বর্তমান পরিস্থিতিতে ভবন ব্যবহারের অধিকার কার, তা নিয়েই তৈরি হয়েছে আইনি ও রাজনৈতিক জটিলতা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের