নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূল কংগ্রেসের অন্দরে চলা টানাপোড়েন ও রাজনৈতিক পুনর্গঠনের আবহে বড় সাংগঠনিক সিদ্ধান্ত নিল দল। দীর্ঘদিনের বিশ্বস্ত নেত্রী ও সাংসদ মালা রায়কে মহিলা তৃণমূলের সভানেত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হল। তার বদলে নতুন মুখের উপর ভরসা করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালা রায়ের জায়গা দেওয়া হয়েছে কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদকে। এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
সাম্প্রতিক সময়ে তৃণমূলের একাংশের ‘বিদ্রোহী’ অবস্থান এবং দলীয় অন্দরের অস্থিরতার মধ্যে মালা রায়ের নামও উঠে আসে আলোচনায়। দীর্ঘদিন ধরে দলের গুরুত্বপূর্ণ মুখ হিসেবে পরিচিত মালা শুধু সাংসদই নন, মহিলা সংগঠনের নেতৃত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তবে রাজনৈতিক সমীকরণ বদলানোর আবহে এবার তার কাছ থেকে সেই দায়িত্ব ফিরিয়ে নেওয়া হল।
শুক্রবার তৃণমূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদকে মহিলা তৃণমূলের নতুন সভানেত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের কথা জানান। দলের তরফে এই সিদ্ধান্তকে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং নতুন নেতৃত্বকে সামনে আনার পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। নতুন দায়িত্ব পাওয়ার খবর প্রকাশ্যে আনেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র।
সমাজ মাধ্যমে তিনি আলিফাকে শুভেচ্ছা জানান এবং তার নতুন দায়িত্বের কথা ঘোষণা করেন। অন্যদিকে, আলিফা আহমেদও দলের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, দলের নির্দেশ মেনেই তিনি নতুন দায়িত্ব পালন করবেন। সাংগঠনিক স্তরে যে নতুন সমীকরণ গড়ে তুলতে চাইছে তৃণমূল নেতৃত্ব এই পদক্ষেপেই তা কার্যত স্পষ্ট।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের