নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বঙ্গ রাজনীতিতে জল্পনার পারদ চড়ছে ক্রমশ। তৃণমূল কংগ্রেসের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বুধবার বিধানসভায় তৈরি হয়েছে তুমুল রাজনৈতিক কৌতূহল। জানা গেছে, ৫৯ জন বিধায়কের সমর্থনপত্র হাতে নিয়ে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিতে চলেছেন তিনি।
মঙ্গলবারই বিধানসভায় শক্তি প্রদর্শনের পরিকল্পনা ছিল বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছিল। তবে শেষ মুহূর্তে তা স্থগিত রাখা হয়। এরপর থেকেই শোনা যাচ্ছিল, সমর্থনকারী বিধায়কদের সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা চলছে। সেই আবহেই বুধবার নির্ধারিত সময়ের আগেই বিধানসভায় পৌঁছে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এন্টালির বিধায়ক সন্দীপন সাহা পৌঁছনোর পর একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে।
তারপরই স্পিকারের কাছে ৫৯ জন বিধায়কের স্বাক্ষর-সম্বলিত একটি চিঠি জমা দেওয়া হতে পারে। যদিও এই দাবি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। গত কয়েক সপ্তাহে কালীঘাটে তৃণমূল নেতৃত্বের ডাকা একাধিক বৈঠকে বহু বিধায়কের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল। রবিবারের বৈঠকেও অধিকাংশ বিধায়ক না আসায় তা কার্যত ভেস্তে যায়। আবার মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না কর্মসূচিতেও দেখা যায়নি দলের অধিকাংশ নির্বাচিত প্রতিনিধিকে। ফলে বুধবার বিধানসভায় একাধিক তৃণমূল বিধায়কের উপস্থিতি নতুন করে জল্পনা উসকে দিয়েছে।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা