নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে ফের বড় ধাক্কা তৃণমূল কংগ্রেসে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কল্যাণীর প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই দলের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে একের পর এক গুরুতর অভিযোগ তুলেছেন তিনি।
বুধবার পাঠানো পদত্যাগপত্রে অল ইন্ডিয়া মহিলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন পদ-সহ সমস্ত সাংগঠনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন কাকলি ঘোষ দস্তিদার। চিঠিতে তিনি স্পষ্ট ভাষায় লেখেন, 'যে পদে থেকে মহিলা সাংসদের প্রতি অন্য এক অশিক্ষিত, অভদ্র দলীয় সাংসদের অশালীন আচরণ বন্ধ করা যায় না, সেখানে থাকার অর্থ হয় না।' শুধু তাই নয়, দলের শীর্ষ নেতৃত্বের কাছ থেকেও তিনি কোনও সহানুভূতি বা সহযোগিতা পাননি বলেও অভিযোগ করেছেন।
চিঠিতে উঠে এসেছে রেশন দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনা নিয়েও তার ক্ষোভ। কাকলির দাবি, গত এক দশকে একাধিক বিতর্ক ও অভিযোগ তার বিবেককে নাড়িয়ে দিয়েছে। বিশেষ করে আর জি কর কাণ্ডে 'তথ্য ধামাচাপার অভিযোগ' সাধারণ মানুষের আস্থা নষ্ট করেছে বলেও তিনি উল্লেখ করেন।
পাশাপাশি দলের অন্দরে আইপ্যাকের ভূমিকা নিয়েও সরব হয়ে তিনি লেখেন, 'অস্বচ্ছ ও অগণতান্ত্রিক প্রভাব যদি সংগঠনের উপর প্রাধান্য বিস্তার করে, তবে তা দলের আদর্শের পক্ষে শুভ হতে পারে না।' দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভই এবার বিস্ফোরণের আকারে সামনে এল। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর থেকেই দলের অন্দরে যে অস্বস্তি বাড়ছিল, কাকলির এই পদত্যাগ সেই সংকটকেই আরও প্রকট করে তুলল।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের