নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফের একবার খবরের শিরোনামে শোভন চট্টোপাধ্যায়। দীর্ঘ রাজনৈতিক নীরবতার পর ফের তৃণমূলে ফিরতে চলেছেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তেমনই ইঙ্গিত মিলছে ঘাসফুল শিবিরে। সোমবার তৃণমূল ভবনের আয়োজিত সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
দীর্ঘ ৭ বছর পর প্রশাসনিক পদে ফেরায় ফের একবার চর্চায় উঠে এসেছেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সম্প্রতি NKDA এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন তিনি। আর তার এই প্রশাসনিক পদে ফেরাকেই অনেকে তার রাজনীতিতে ফেরার প্রথম পদক্ষেপ হিসেবে দেখছিলেন। এই নিয়ে বেশ জল্পনাও চলছিল রাজনৈতিক মহলে। আর সেই জল্পনাকে উস্কে দিয়ে এবার ফের তৃণমূলে ফিরতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়। তৃণমূল সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৩ টে নাগাদ তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে।
এই বৈঠকেই উপস্থিত থাকবেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই তৃণমূলে যোগ দিতে চলেছে শোভন - বৈশাখী। বিকেলের সাংবাদিক বৈঠকই কার্যত সেই জল্পনায় সিলমোহর দিতে চলেছে বলে অনুমান রাজনৈতিক মহলের একাংশের।
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের