নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসের অন্দরে যে অস্বস্তি ও ভাঙনের সুর ক্রমশ স্পষ্ট হচ্ছিল। একের পর এক নেতা যখন দলীয় পদ ও দায়িত্ব ছাড়ছেন, সেই তালিকায় নতুন সংযোজন কলকাতা পুরসভার কাউন্সিলর তথা তৃণমূলের পরিচিত মুখ অরূপ চক্রবর্তী। পুরসভার গুরুত্বপূর্ণ পদ ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই এবার তিনি দলীয় মুখপাত্রের দায়িত্ব থেকেও সরে দাঁড়ালেন।
বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ইমেল মারফত নিজের ইস্তফাপত্র পাঠান অরূপ চক্রবর্তী। সেখানে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করলেও রাজনৈতিক মহলের মতে, এর নেপথ্যে রয়েছে দলের সাম্প্রতিক পরিস্থিতি ও নির্বাচনী বিপর্যয়ের ধাক্কা। বুধবারই তিনি কলকাতা পুরসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। একইসঙ্গে পদত্যাগ করেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষও।
ইস্তফার পর অরূপের বক্তব্য ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। দলের হারের পর নেতৃত্বের ভূমিকা নিয়ে কার্যত প্রশ্ন তুলে তিনি জানতে চান, নির্বাচনের পরে কোথায় গেলেন দলের তথাকথিত ‘হেভিওয়েট’ নেতারা, যারা একসময় এক্স ও ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে ঘুরতেন। শুধু তাই নয়, বিজেপিকে ধন্যবাদ জানানোর ঘটনাও রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা