6a4e6d67e2a88_Gallery_1783519956577
জুলাই ০৮, ২০২৬ রাত ০৯:০২ IST

তৃণমূলের ৪৪০ কোটি ফ্রিজ! দলীয় টাকায় চপার কিনে ভাড়ায় নেওয়ার অভিযোগে ইডির হানা

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তদন্তে নতুন তথ্যের সন্ধানের দাবি ইডির। আর্থিক লেনদেনের একাধিক দিক খতিয়ে দেখছে কেন্দ্রীয় সংস্থা। সেই সূত্রে কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপরও নজরদারি বাড়ানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। যদিও ঘাসফুল শিবিরের পক্ষ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

গত ১৮ জুন বিধাননগর সাইবার থানায় একটি অভিযোগ দায়ের হয়। সেখানে দাবি করা হয়, বড়সড় সাইবার প্রতারণার অর্থ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। সেই তালিকায় তৃণমূলের কিছু অ্যাকাউন্টও থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করা হয়। অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়। পরে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলির ডেবিট লেনদেন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। এরপরই পুরো ঘটনার তদন্তে নামে ইডি। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, মামলার সূত্র ধরে অনুসন্ধান চালাতেই এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে।

২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত তৃণমূলের অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা সরানো হয়েছিল। প্রায় ১৬০ কোটি টাকা স্থানান্তর করা হয়েছে 'কেয়ারওয়েল অ্যাভিয়েশন' নামের একটি চার্টার বিমান সংস্থাকে। ওই অর্থ দিয়ে কেনা কপ্টার ও বিমানই আবার দলটির ব্যবহারের জন্য ভাড়ায় নেওয়া হতো। এই বিপুল লেনদেনের নেপথ্যে বড় ধরণের তহবিল তছরুপের আশঙ্কা করছে কেন্দ্রীয় সংস্থা। এই তদন্তের সূত্র ধরেই বেসরকারি ব্যাংকে থাকা তৃণমূলের ৩টি অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়।

সেই অ্যাকাউন্টগুলির ৪৪০.৪২ কোটি টাকা অর্থ তছরুপ প্রতিরোধ আইনের ১৭ (১-এ) ধারায় ফ্রিজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের আরও সূত্রে জানা গেছে, স্থানান্তরিত টাকা দিয়ে আকাশযান কেনা হয়েছিল। যার মধ্যে একটি এমব্রায়ের লেগাসি জেট ৬০০ এবং একটি অগুস্তা ওয়েস্টল্যান্ড ১০৯এসপি হেলিকপ্টার ছিল। এগুলির মোট মূল্য ছিল ১১২ কোটি টাকা। এর মধ্যে ৮২.৯৬ কোটি টাকা নতুন তৈরি এক সংস্থাকে ট্রান্সফার করা হয়েছিল। অন্যদিকে অগুস্তা ওয়েস্টল্যান্ডের কপ্টার কেনার জন্য ২০২৩ সালে কেম্যান আইল্যান্ডের একটি সংস্থা থেকে ঋণ নেওয়া হয়। প্রায় ১ কোটি ৭০ লক্ষ মার্কিন ডলার ধার নেওয়া হয়েছিল।

ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১৬ কোটি টাকা। এরপর ওই আকাশযানগুলি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো শীর্ষনেতাদের সফরের জন্য ভাড়ায় দেওয়া হতো। বিনিময়ে মোটা টাকা নেওয়া হতো চার্টার সংস্থার পক্ষ থেকে। কেন এমনটা করা হয়েছিল, তা খতিয়ে দেখতে মঙ্গলবার অভিযান চালান আধিকারিকেরা। কলকাতার রাধাবাজারের চার্টার বিমান সংস্থার প্রধান কার্যালয় ও সল্টলেকে সংস্থার মালিকের বাসস্থানে হানা দেওয়া হয়। একই সঙ্গে নিউ টাউনের একটি ঠিকানা, একটি ইলেক্টোরাল ট্রাস্টের দফতর ও মধ্য কলকাতার এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের অফিস-সহ ৫টি জায়গায় একযোগে তল্লাশি চালানো হয়।

অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, বৈদ্যুতিন সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। গোয়েন্দাদের আতশকাচের নীচে বর্তমানে ১৫০ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেনের খতিয়ান রয়েছে। উল্লেখ্য, দলেরই প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসও আগে বিশেষ আবেদন জানিয়েছিলেন। তিনি অভ্যন্তরীণ টানাপড়েনের কথা উল্লেখ করে অ্যাকাউন্ট ফ্রিজ করার কথা বলেন। তবে এই সমগ্র অভিযান ও অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ নিয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন

আংশিক স্বস্তি সুমিত রায়ের , ডেবরা মামলায় আগাম জামিন অভিষেকের আপ্ত সহায়কের
আগস্ট ০৩, ২০২৬

এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন

চার মাসেই মোহভঙ্গ , তৃণমূল ছাড়লেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু
আগস্ট ০৩, ২০২৬

ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু

বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় এবার ব্যবসায়ী , ৫ কোটি টাকা না দিলে প্রাণনাশের হুমকি
আগস্ট ০৩, ২০২৬

আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী

দুর্নীতি দমন শাখায় বড় রদবদল , ৩ আইপিএস-সহ ১৯ আধিকারিকের নিয়োগ
আগস্ট ০৩, ২০২৬

তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের

তোলাবাজি করলে দলে জায়গা হবে না , শমীক-দিলীপের পর একই সুরে হুঁশিয়ারি অগ্নিমিত্রার
আগস্ট ০৩, ২০২৬

তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল

আরজি কর ধর্ষণ-খুন মামলায় নতুন মোড়, ঘটনাস্থলে সিবিআইয়ের উচ্চপর্যায়ের টিম
আগস্ট ০৩, ২০২৬

বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন

কালীঘাট তৃণমূলে ফের ভাঙনের ইঙ্গিত , কাকলি - শশীর সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
আগস্ট ০৩, ২০২৬

শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে

সেবাশ্রয়ের টাকা বিদেশে পাচারের অভিযোগ , প্রমাণ হাতে দিল্লির পথে ঋতব্রত
আগস্ট ০৩, ২০২৬

জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

৫ কোটি না দিলে উড়িয়ে দেব , জঙ্গিদের হুমকি নিয়ে বিস্ফোরক দাবি উমেশ রাইয়ের
আগস্ট ০৩, ২০২৬

জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও

অভিষেকের বিদেশযাত্রায় মিলল না স্বস্তি , সুপ্রিম নির্দেশে মামলা ফেরত গেল হাইকোর্টে
আগস্ট ০৩, ২০২৬

হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট

ফ্রিজ অ্যাকাউন্টে আপাতত স্বস্তি নয়, কালীঘাট তৃণমূলকে অপেক্ষায় রাখল সুপ্রিম কোর্ট
আগস্ট ০৩, ২০২৬

আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল

মাদ্রাসায় জেহাদি তৈরি হয়! বুদ্ধদেবের মন্তব্যে সায় তসলিমার
আগস্ট ০২, ২০২৬

অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

নিখোঁজ টুলু, এদিকে মেয়ের নামেও মিলল পেট্রল পাম্প! তদন্তে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য
আগস্ট ০২, ২০২৬

বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও

অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা নিয়ে নতুন আপডেট ! এখনও না পেলে কী করবেন জানুন
আগস্ট ০২, ২০২৬

যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের