68befee533a14_shubehndu
সেপ্টেম্বর ০৮, ২০২৫ রাত ০৯:৩৭ IST

তৃণমূলের বাবার সম্পত্তি নাকি, রবীন্দ্র সদনে প্রবেশে বাধা দেওয়ায় মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর

নিজস্ব প্রতিনিধি , কলকাতা -  পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদ কর্মসূচিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগ ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। বিজেপির পক্ষ থেকে আজ ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। সোমবার এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, সম্প্রতি বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। যেখানে অভিযোগ করা হয়, তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই তীব্র ক্ষোভ ছড়ায়। আর এরই প্রতিবাদে সোমবার আইসিসিআর থেকে রবীন্দ্র সদন পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি পালন করে বিজেপি। প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

তবে মিছিল রবীন্দ্র সদনে পৌঁছাতেই পরিস্থিতি অন্য রূপ নেয়। রবীন্দ্র সদনের তিনটি গেটই বন্ধ ছিল। আর এই গেট বন্ধ থাকায় রবীন্দ্র সদনের সামনে কার্যত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। শুভেন্দু অধিকারী ও তাঁর সঙ্গীরা বারবার নিরাপত্তারক্ষীদের ডাকলেও গেট খোলা হয়নি। ফলে শুভেন্দু অধিকারী নিজে ভেতরে প্রবেশ করতে পারে না। পরে বিজেপির দুই কর্মী ভিতরে গিয়ে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করে আসেন।

রবীন্দ্র সদনের সামনে থেকে শুভেন্দু অধিকারী বলেন, 'কোনো পতাকা হাতে আসেনি। কয়েকজন বিশিষ্ট মানুষকে নিয়ে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করতে এসেছিলাম। কিন্তু সেটাও করতে দিলো না। তৃণমূল যে ঘটনা ঘটিয়েছে তার জন্য এখনও পর্যন্ত কোনো ক্ষমা চায়নি। এমনকি মুখ্যমন্ত্রীও কোনো কথা বলেনি। আমরা এর তীব্র প্রতিবাদ জানায়।'

আরও পড়ুন

দলের টাকায় চার্টার্ড বিমান হলে সমর্থন নয় , অভিষেকের দিল্লি সফর ঘিরে সরব কুণাল
জুন ১৯, ২০২৬

অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী

জমি দখলের অভিযোগে বিপাকে তারক সিং , বাবা-ছেলের বিরুদ্ধে দায়ের FIR
জুন ১৯, ২০২৬

বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে

নতুন কমিটি গঠনের পরেই ধাক্কা , জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী
জুন ১৯, ২০২৬

যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ

৮ মাসের মধ্যেই ভেঙে গেল মমতার তৈরি দুধিয়া সেতু , কাটমানির অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রীর
জুন ১৯, ২০২৬

যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার

আরজি.কর তদন্তে নয়া মোড় , তিন সাসপেন্ডেড আইপিএস আধিকারিককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের
জুন ১৯, ২০২৬

তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে

প্রবল বৃষ্টিতে জলের তলায় আলিপুর চিড়িয়াখানা , তদারকিতে মন্ত্রী অগ্নিমিত্রা পাল
জুন ১৯, ২০২৬

দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়

যোগদিবসে সরকারি কর্মীদের অংশগ্রহণ বাধ্যতামূলক নয় , হাইকোর্টে পিছু হটল রাজ্য
জুন ১৯, ২০২৬

সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজের দাবি , পুলিশের দ্বারস্থ বিদ্রোহী শিবিরের ১০ বিধায়ক
জুন ১৯, ২০২৬

অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন

২১ জুলাইয়ের সভা নিয়ে আইনি চাপে তৃণমূল , মমতা-অভিষেককে নোটিশ হাইকোর্টের
জুন ১৯, ২০২৬

আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে

টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা , বিমানবন্দরে বাজ পড়ে জখম দুই কর্মী
জুন ১৯, ২০২৬

জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

ইলেকট্রিক শক, যৌন নির্যাতন থেকে প্রস্রাব পান করানোর অভিযোগ! অবশেষে গ্রেফতার স্বঘোষিত গডম্যান
জুন ১৯, ২০২৬

পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন

ভাঙনের মাঝেই ফের বড় ধাক্কা তৃণমূলের , দলের সব পদ ছাড়লেন মমতার প্রিয় 'বালু'
জুন ১৯, ২০২৬

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক

চশমাতেই নাকি লুকিয়ে ক্যামেরা! আদালতে বিস্ফোরক দাবি ঘিরে বিতর্কে স্বরূপ বিশ্বাস
জুন ১৯, ২০২৬

প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে

মনসুন মরশুমের প্রথম দিন , ভালোবাসার বৃষ্টিতে ভিজলো তিলোত্তমানগরী
জুন ১৯, ২০২৬

সকাল থেকে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন

নারা লোকেশের সঙ্গে নৈশভোজে শুভেন্দু , উপহারে বাংলার ঐতিহ্যের ছোঁয়া
জুন ১৮, ২০২৬

নারা লোকেশকে শুভেন্দুর বিশেষ উপহার

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...