নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR এর কাজ শেষ করতে মাত্র ২ মাসের সময় বরাদ্দ করায় শুরু থেকেই আপত্তি জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। অবশেষে চাপের মুখে সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন। এরপরই শাসকদলের নেতা-মন্ত্রীরা দাবি তুললেন, 'প্রমাণ হল, তৃণমূলের কথাই ঠিক ছিল।'
২ মাসের মধ্যে SIR এর মতো বিশদ প্রক্রিয়া শেষ করা সম্ভব নয় এই যুক্তিতে দীর্ঘদিন ধরেই কমিশনের বিরোধিতা করছিল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি ছিল, এই তাড়াহুড়োতে ভুলভ্রান্তির আশঙ্কা যেমন বাড়ত, তেমনই অস্বাভাবিক চাপ তৈরি হচ্ছিল ফিল্ডে থাকা BLOদের উপর। এই চাপ থেকেই বহু দুর্ঘটনা ও মৃত্যু ঘটেছে বলে অভিযোগ শাসকদলের।
অবশেষে রবিবার জাতীয় নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত জানায়। এরপরেই তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূল নেতৃত্বরা। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ' আমরা প্রথম থেকেই বলেছি, এসআইআরের কাজ দুই মাসে সম্ভব নয়। আজ কমিশন সময়সীমা বাড়িয়ে আমাদের কথাই মানল। কিন্তু এতদিনের মধ্যে যে ৪০ জনের মৃত্যু হয়েছে, তার দায় কে নেবে?' তার অভিযোগ, চাপ সৃষ্টি না করে কমিশন যদি আগে থেকেই এই পদক্ষেপ নিত, তবে এমন পরিস্থিতি তৈরি হত না।
সাংসদ পার্থ ভৌমিক আরও কঠোরভাবে আক্রমণ করেন বিজেপিকে। তার বক্তব্য, 'কমিশন নিজের সিদ্ধান্তে চলছে না, বিজেপির নির্দেশে চলছে। নাহলে ভোটমুখী রাজ্যগুলিতে এত দ্রুত SIR হচ্ছে কেন? বাংলায় দিল্লি থেকে বিশেষ পর্যবেক্ষক পাঠানোর প্রয়োজনই বা কী ছিল?' তৃণমূলের দাবি, এই পুরো প্রক্রিয়ায় কমিশনের পক্ষপাতমূলক আচরণ স্পষ্ট।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের