নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের আগে ফের সরগরম রাজনীতি। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বক্তব্যে নতুন করে বিতর্কের শুরু। তৃণমূলের জন্ম প্রসঙ্গে শমীকের দাবি, তৃণমূল কংগ্রেসের জন্মের পেছনে ছিলেন অটলবিহারি বাজপেয়ী ও লালকৃষ্ণ আডবানী। আর তার এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে চরম রাজনৈতিক তরজা।
সূত্রের খবর, আগামী বছরেই বিধানসভা নির্বাচন। সব রাজনৈতিক দল এখন প্রস্তুতিতে ব্যস্ত। এর মাঝেই শমীক ভট্টাচার্যের মন্তব্য রাজনৈতিক মহলে আলোড়ন তুলেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তৃণমূল কংগ্রেসের জন্ম প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ' তৃণমূলকে আমরা জন্ম দিইনি। জন্মের সময় উপস্থিত ছিলাম। কংগ্রেসের প্রবল গর্ভযন্ত্রণার সময় লেবার রুমে অটলবিহারি বাজপেয়ী ও লালকৃষ্ণ আডবানী না থাকলে, তৃণমূল নামক শিশুটির জন্ম হতো না।'
শমীকের এই বক্তব্যে কার্যত তিনি ইঙ্গিত করেছেন, বিজেপির আশীর্বাদেই তৃণমূলের জন্ম। তৃণমূল অবশ্য পাল্টা আক্রমণ করেছে। পাল্টা জবাবে দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, ' এসব কথার জাগলারি। তৃণমূল তৃণমূলের মতোই আছে। সারা বাংলা জুড়ে রয়েছে। শুধু বিজেপি বাংলায় দুর্বল। আবার হারবে। নিজেদের ব্যর্থতা কথার জাগলারি দিয়ে ঘুরিয়ে লাভ নেই।' তিনি আরও দাবি করেন, 'বিজেপির যেটুকু ভোট আছে, তা সিপিএমের দেওয়া। তৃণমূলের ভোট কমেনি।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের