নিজস্ব প্রতিনিধি , হাওড়া - ভোটের বাদ্যি বেজে গেছে। আর নির্বাচনকে সামনে রেখে প্রচারের ময়দানে নেমে গেছে শাসক - বিরোধী উভয় পক্ষ। প্রচারের পাশপাশি সোমবার শিবপুর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির নির্বাচনী কার্যালয় উদ্বোধন করতে যান বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। আর সেখান থেকেই তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানালেন তিনি।
সোমবার শিবপুরের সানপুর এলাকায় বিজেপির নির্বাচনী কার্যালয় উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষ। সেখানে বক্তব্য রাখতে গিয়ে নিজেকে এলাকার ‘ঘরের ছেলে’ হিসেবে তুলে ধরেন তিনি। পাশপাশি, শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান বিজেপি প্রার্থী। রুদ্রনীল বলেন, ' এই দলীয় কার্যালয় অনেকদিন আগেই উদ্বোধন হতো। কিন্তু তৃণমূলের লোকেরা ধমকানি চমকানি দিয়ে থামিয়ে রেখেছিল। কিন্তু এখন বিজেপির লোকেরা তৃণমূলের চোখ রাঙানিকে ভয় পায় না। তাই তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে এই দলীয় কার্যালয় করেছে।'
রুদ্রনীল আরও বলেন, ' আসন্ন নির্বাচনে আমাদের সংকল্প একটাই তৃণমূলের অন্ধকার থেকে সাধারণ মানুষকে যেন মুক্ত করতে পারি। এমনকি তৃণমূলের যারা কঠোর জন প্রতিনিধি ছিল তারাও এখন বুঝে গেছে বিজেপি ছাড়া তাদের কোন উপায় নেই। তাই তারাও গোপনে যোগাযোগ রাখছে বিজেপির সঙ্গে।'
একইসঙ্গে, শিবপুরের তৃণমূল বিধায়ককে নিশানা করে বিজেপি প্রার্থী বলেন, ' আগের যে বিধায়ক ছিল সে লুটেরা তাই এখান থেকে তৃণমূলকে প্রার্থী বদল করতে হয়েছে। বালি থেকে এনে প্রার্থী করা হয়েছে এমন একজনকে যিনি সেখানেও মানুষের জন্য কাজ করেননি। ফলে এখন তাকে মানুষের কাছে ক্ষমা চাইতে হচ্ছে। শিবপুরের মানুষ এমন বহিরাগত বোঝা আর বইবে না।'
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের