নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে দেশের জ্বালানি বাজারে। রান্নার গ্যাস, বাণিজ্যিক গ্যাস ও অটো এলপিজির দাম বৃদ্ধিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার একাধিক ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন বিজেপির হেভিওয়েট নেতা দিলীপ ঘোষ।
গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, কেন্দ্রীয় সরকারের পরিকল্পনার অভাবেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর এই অভিযোগের পাল্টা তোপ দেগেছে বিজেপির নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, ' মুখ্যমন্ত্রী রাজ্যের জন্য এতদিন ধরে কি পরিকল্পনা করেছেন? প্রশাসন ভেঙে পড়েছে , শিক্ষায় অব্যবস্থা , হাসপাতালে রোগী মারা যাচ্ছে। আইনশৃঙ্খলা কোথায় রাজ্যে? তাই ওনার মুখে প্রশাসনের কথা মানায় না। উনি ধর্ণা দিচ্ছেন সেটাই দিন বাকি কিছু নিয়ে ভাবার দরকার নেই।'
একইসঙ্গে, রাজ্যজুড়ে গ্যাস সঙ্কটের দাবিকেও উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, ' তৃণমূলের লোকেরা ইচ্ছা করে পেট্রোল পাম্প বন্ধ করে দিচ্ছে, পেট্রোল নেই বলে। কিন্তু কোথাও পেট্রোলের ক্রাইসিস নেই। গ্যাসের কোথাও ক্রাইসিস নেই। বিরোধীরা মিলে একটা হাইপ তুলেছে ভয়ের। ভারতবর্ষে কোনও প্রভাব পড়েনি যুদ্ধের।'
এলপিজির সঙ্কটে অটো ভাড়া বৃদ্ধি নিয়ে প্রশ্ন ওঠায় দিলীপ ঘোষ বলেন, ' ভাড়া বাড়ছে অটোর এটা কি মোদিজি দেখবেন?নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন দেখবে? রাজ্যের পরিবহণ ও প্রশাসনিক পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারেরই। এই বিষয়গুলি কেন্দ্র নয়, রাজ্য প্রশাসনকেই দেখতে হবে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের