নিজস্ব প্রতিনিধি , হুগলী - রাজ্যে পালাবদলের পর একের পর এক বিস্ফোরক ঘটনার আবহে ফের চাঞ্চল্য ছড়াল আরামবাগে। তৃণমূলের পার্টি অফিস খুলতেই সামনে এল ভয়ঙ্কর চিত্র বাক্সভর্তি বোমা। দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধারের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।
রবিবার গোপন সূত্রে খবর পেয়ে আরামবাগ থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছে যায় বসন্তপুরের দলীয় কার্যালয়ে। বাইরে থেকে দেখলে সাধারণ রাজনৈতিক অফিস দরজায় জোড়া ফুলের প্রতীক, দেওয়ালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। কিন্তু তালা খুলতেই কার্যত চক্ষু চড়কগাছ পুলিশকর্মীদের। অফিসের ভিতরে একের পর এক বাক্স ভর্তি অবস্থায় উদ্ধার হয় বোমা। সঙ্গে সঙ্গে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। শুরু হয় তল্লাশি অভিযান।
স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই পার্টি অফিসকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। তাদের দাবি, তৃণমূলের কিছু কর্মী কাউন্সিলর সঞ্জয় ঘোড়ুইয়ের মদতেই বিরোধীদের ভয় দেখাতেন এবং ভোটের ফল প্রকাশের পর হামলার হুমকিও দিয়েছিলেন। পালাবদলের পর থেকেই অফিসে তালা ঝুলছিল বলে স্থানীয়দের দাবি।
এলাকাবাসীদের একাংশের দাবি, ভোটের আগেই ওই কার্যালয়ে বোমা মজুত করা হয়েছিল। উদ্দেশ্য ছিল ভোটের পরে অশান্তি সৃষ্টি করা। ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়েছে। পুলিশ ইতিমধ্যেই বিস্ফোরকগুলি বাজেয়াপ্ত করেছে এবং কারা এই বোমা মজুত করেছিল, তার তদন্ত শুরু হয়েছে।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের