নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনে বড় ধাক্কার পর এবার সাংসদ ভাঙন নিয়ে চাপে তৃণমূল কংগ্রেস। লোকসভায় তৃণমূলের একাধিক সাংসদ বিজেপিতে যোগ দেওয়া বা এনডিএ-কে সমর্থনের বিষয়ে সক্রিয়ভাবে আলোচনা চালাচ্ছেন। ইতিমধ্যেই ডজনখানেক সাংসদের নাম নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এই ঘটনাকে ঘিরে দিল্লি থেকে কলকাতা- দুই রাজনৈতিক মহলেই শুরু হয়েছে তীব্র জল্পনা।
লোকসভায় তৃণমূলের বর্তমান সাংসদ সংখ্যা ২৯। এর মধ্যে বড় একটি অংশ একসঙ্গে দল ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন বলেই খবর। আরও কয়েকজন সাংসদের সঙ্গেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আলোচনা চলছে বলে দাবি। দলত্যাগ বিরোধী আইনের বাধা এড়াতে প্রয়োজনীয় সংখ্যার হিসাব কষেই এই পরিকল্পনা এগোচ্ছে। আগামী বর্ষাকালীন অধিবেশনেই পরিস্থিতি স্পষ্ট হতে পারে বলে রাজনৈতিক মহলের অনুমান।
তৃণমূল নেতৃত্বও পরিস্থিতির গুরুত্ব বুঝে সাংসদদের ধরে রাখার মরিয়া চেষ্টা শুরু করেছে। কারণ, যাদের নাম উঠে আসছে তাদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত কয়েকজন সাংসদ রয়েছেন। দলীয় অন্দরে আইপ্যাকের ভূমিকা, সাংগঠনিক সিদ্ধান্ত, নেতৃত্বের আচরণ নিয়ে অসন্তোষ বাড়ছিল বলেও সূত্রের দাবি। সেই ক্ষোভই এখন বড় ভাঙনের রূপ নিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
বিজেপির অন্দরের খবর, শুধু লোকসভাই নয়, ভবিষ্যতে রাজ্যসভাতেও তৃণমূলের শক্তি কমানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে কেন্দ্রে শরিক দলের সমর্থনে সরকার চালালেও সংসদে নিজেদের শক্তি আরও বাড়াতে চাইছে বিজেপি। এর ফলে তৃণমূলের বড় অংশ বিজেপির দিকে গেলে সংসদে একাধিক গুরুত্বপূর্ণ বিল পাশ করানো অনেক সহজ হয়ে যাবে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন পুরসভা, পঞ্চায়েত ও জেলা পরিষদে তৃণমূলের ভাঙনের খবর সামনে আসছে। সেই আবহেই সাংসদদের নিয়ে নতুন সমীকরণ তৈরি হওয়ায় চাপ আরও বেড়েছে ঘাসফুল শিবিরে। যদিও এই জল্পনা নিয়ে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের