নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – হোয়াইট হাউসের সামনে তাণ্ডব চালায় এক বন্দুকবাজ। রক্তাক্ত ২ ন্যাশনাল গার্ড। সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা। এই ঘটনার পরই বড়সড় ঘোষণা করল ট্রাম্প প্রশাসন। তৃতীয় বিশ্বের দেশগুলি থেকে আমেরিকার সম্পূর্ণভাবে বন্ধ অভিবাসন।
নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “আমি মার্কিন সিস্টেমকে সম্পূর্ণ পুনরুদ্ধারের জন্য তৃতীয় বিশ্বের সমস্ত দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করব। ঘুমন্ত জো বাইডেনের অটোপেন স্বাক্ষরিত লক্ষ লক্ষ অবৈধ প্রবেশাধিকার বাতিল করব। যাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রের মূল সম্পদ নন, অথবা আমাদের দেশকে ভালোবাসতে অক্ষম, তাঁদের সকলকে অপসারিত করব।“
বর্ষীয়ান রিপাবলিকান নেতা আরও লিখেছেন, “আমাদের দেশের অভিবাসীদের জন্য সমস্ত ফেডারেল সুবিধা এবং ভর্তুকি বন্ধ করে দেব। অভ্যন্তরীণ শান্তি নষ্টকারী অভিবাসীদের ধরব এবং যে কোনও বিদেশি নাগরিককেই নির্বাসিত করব যাঁরা জনসাধারণ হিসেবে বোঝা, নিরাপত্তার জন্য ঝুঁকি অথবা পশ্চিমি সভ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ নন।“
উল্লেখ্য, হোয়াইট হাউসের উত্তর-পশ্চিমে মাত্র ২ টি ব্লক দূরে আচমকা ন্যাশনাল গার্ডদের লক্ষ্য করে এলোপথাড়ি গুলি চালায় এক অজ্ঞাতপরিচয় যুবক। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ২ ন্যাশনাল গার্ড। পাল্টা গার্ডের গুলিতে আহত হন অভিযুক্ত। সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২ জন ন্যাশনাল গার্ড। তাঁরা ওয়েস্ট ভার্জিনিয়া স্টেট ন্যাশনাল গার্ডের সদস্য।
গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম রহমানউল্লাহ লাকনওয়াল। আফগানিস্তানের বাসিন্দা। ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউসার জানিয়েছেন, “এটি একটি পরিকল্পিত হালমা। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।“ এফবিআই-এর ডিরেক্টার কাশ প্যাটেল জানিয়েছেন, “গুলিবিদ্ধ হয়েছেন দুই ন্য়াশনাল গার্ড। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা।“
মেগা টুর্নামেন্টের মাঝেই নিউ ইয়র্কের ব্যস্ততম রাস্তায় রক্তপাত! তদন্তে নেমে একজনকে আটক করল পুলিশ
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্জ
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্রশ্ন তুললেন রাষ্ট্রদূত রুভেন আজারে
যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা
বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা