নিজস্ব প্রতিনিধি , কলকাতা - খসড়া ভোটার তালিকা প্রকাশের ঠিক আগে রাজ্যে ভোটার যাচাই প্রক্রিয়ায় কঠোরতা আরও বাড়াল নির্বাচন কমিশন। SIR–এর গরমাগরম পরিবেশের মধ্যেই এবার সাধারণ ভোটারদের বাড়ি পর্যন্ত পৌঁছে যাচ্ছেন কমিশনের অবজার্ভাররা। তপসিয়া সহ বিভিন্ন এলাকায় স্পেশাল রোল অবজার্ভার সি. মুরুগানের সরেজমিন পরিদর্শনের পাশাপাশি রাজ্যে নতুন করে আরও পাঁচজন অবজার্ভার নিয়োগ করেছে কমিশন।
SIR এর এনুমারেশন ফর্ম ফিল-আপ পর্ব প্রায় শেষের দিকে। তার মধ্যেই বারবার উঠে আসছে ডবল এন্ট্রি, ভুল ঠিকানা, এবং তথ্য গরমিলের অভিযোগ। এই পরিস্থিতিতেই সোমবার দিল্লিতে রাজ্যের স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্তের সঙ্গে বিশেষ বৈঠকে বসে জাতীয় নির্বাচন কমিশন। বৈঠকের পরই ঘোষণা করা হয়—রাজ্যের পাঁচটি ডিভিশনে পাঁচজন অভিজ্ঞ IAS আধিকারিককে নতুন স্পেশাল রোল অবজার্ভার হিসেবে নিয়োগ করা হচ্ছে।
এছাড়া ব্লক লেভেল অফিসারদের অ্যাপে যোগ করা হয়েছে নতুন অপশন, যা ডবল এন্ট্রি শনাক্ত করতে সাহায্য করবে। এরই অংশ হিসেবে ভোটারদের বাড়িতে গিয়ে তথ্য যাচাই করছেন অবজার্ভাররা। তপসিয়া এলাকায় সি. মুরুগানের পরিদর্শনকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে বিরোধীরা অভিযোগ তুলেছে, পরপর নতুন অবজার্ভার নিয়োগ কমিশনের প্রতি রাজ্যের প্রতি 'অবিশ্বাস' প্রকাশ করছে। SIR প্রকাশের কয়েকদিন আগে এমন সিদ্ধান্তকে অনেকেই রাজনৈতিক চাপ বলেও দাবি করছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের