নিজস্ব প্রতিনিধি , কলকাতা - হাইকোর্টে হট্টগোল, বিচারপতির কড়া পদক্ষেপ। নিয়োগ সংক্রান্ত মামলার শুনানির সময় তুমুল বিশৃঙ্খলা ও হাততালির ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এবার থেকে এমন মামলায় মক্কেলদের আর এজলাসে ঢুকতে না দেওয়ার নির্দেশ বিচারপতির।
বুধবার কলকাতা হাই কোর্টে স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত একটি মামলার শুনানিতে উপস্থিত ছিলেন অসংখ্য মামলাকারী ও তাদের আইনজীবীরা। মামলাকারীদের পক্ষে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। শুনানির সময় দুই পক্ষের মধ্যে চলতে থাকে জোরালো আইনি লড়াই। ঠিক সেই সময় আদালতে উপস্থিত কিছু দর্শক আইনজীবীর বক্তব্য সমর্থনে হাততালি দিয়ে ওঠেন। এমন দৃশ্য দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা।
আদালতে এমন বিশৃঙ্খল আচরণ বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। সঙ্গে সঙ্গেই নির্দেশ দেন, আইনজীবীদের মক্কেলদের সবাইকে এজলাসের বাইরে বের করে দিতে। এরপরই বিকাশরঞ্জন ভট্টাচার্য বিচারপতির সামনে নিজের মোবাইল তুলে ধরে দেখান একটি হোয়াটসঅ্যাপ বার্তা। তার দাবি, কেউ নাকি তাঁকে মেসেজ করে বলেছেন, যাতে তাদের পক্ষের মক্কেলরা সকাল থেকেই আদালতে ভিড় করেন। এর ফলে নাকি বিচারব্যবস্থার ওপর চাপ পড়বে।
বিষয়টি শুনে বিচারপতি মন্তব্য করেন, 'এইভাবে কি আর চাপ দেওয়া যায়।' তবে আদালতের শৃঙ্খলা বজায় রাখতে বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট নির্দেশ দেন এরপর থেকে কোনও নিয়োগ মামলায় মক্কেলদের এজলাসে ঢোকার অনুমতি দেওয়া হবে না। যেহেতু তার আদালতে সব শুনানিই লাইভ সম্প্রচারিত হয়, তাই তিনি জানান, আগ্রহীরা কেবল সেই লাইভ দেখেই শুনানির তথ্য জানতে পারবেন।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের