নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ – বৃহস্পতিবার আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা। এই বৈঠকের প্রাক্কালে এক সাক্ষাৎকারে আফগানিস্তানকে হুঙ্কার দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। তাঁর দাবি, “যুদ্ধ হবেই!” গত ৯ অক্টোবর থেকে আফগানিস্তান ও পাকিস্তান রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপর তুরস্কে প্রথম দফায় ৫ দিনের আলোচনায় শান্তি ফেরে দুই দেশের মধ্যে।
এদিন সাক্ষাৎকারে পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ জানান, “যুদ্ধ হবেই। যদি আলোচনা ব্যর্থ হয়, তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে। আমরা আমাদের পথে চলব। যে ভাবে আমাদের নিশানা করা হচ্ছে, তাতে আমরাও হয়তো একই ভাবে উত্তর দেব।“ পাশাপাশি আফগানিস্তানের বিরুদ্ধে জঙ্গিদের আশ্রয় দেওয়ার এবং সীমান্তে উত্তেজনা দেখেও নিরুত্তর থাকার অভিযোগ তুলেছেন তিনি।
পাল্টা পাকিস্তানের বিরুদ্ধে সাধারণ নাগরিকদের ওপর ড্রোন হামলা চালানো এবং আইএস জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে নীরব থাকার অভিযোগ আফগানিস্তানের। বৃহস্পতিবার ইস্তানবুলে শান্তি আলোচনায় উপস্থিত থাকবেন তালিবান সরকারের গোয়েন্দাপ্রধান আবদুল হক ওয়াসিক, ইসলামিক আমিরশাহির সদস্য আনাস হাক্কানি, কাতারে তালিবানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুহেল শাহীন, উপ-স্বরাষ্ট্রমন্ত্রী রহমাতুল্লাহ নাজিব, বিদেশ মন্ত্রকের মুখপাত্র আবদুল কাহার বলখি, পাক দলে থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং আন্তঃবাহিনী গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ আসিম।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের