নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রশাসনিক স্তরে একের পর এক রদবদল চলছে। এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে সরানো হল প্রিয়দর্শিনী মল্লিককে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শিনীর অপসারণ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
বৃহস্পতিবার স্কুল শিক্ষা দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, প্রিয়দর্শিনী মল্লিককে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। এবার তিনি আশুতোষ কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করবেন। জানা গেছে, সম্প্রতি তাকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে তিনি সেই প্রস্তাবে সম্মত হননি। এরপরই শিক্ষা দফতর আনুষ্ঠানিকভাবে তাকে সচিব পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয়।
যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত প্রিয়দর্শিনী মল্লিকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকেই রাজনৈতিক চর্চায় উঠে আসে তার পরিবারের নামও। যদিও প্রিয়দর্শিনীর বিরুদ্ধে কোনও সরাসরি অভিযোগ নেই, তবুও প্রশাসনিক স্তরে এই পরিবর্তনকে অনেকেই বৃহত্তর রদবদলের অংশ হিসেবেই দেখছেন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের