নিজস্ব প্রতিনিধি , কলকাতা - উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমেস্টারকে কেন্দ্র করে নজরদারি আরও কঠোর করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রের মূল গেট ও ভেন্যু সুপারভাইজারের ঘরে লাগাতার সিসিটিভি রেকর্ডিং বাধ্যতামূলক করা হয়েছে। প্রশ্নফাঁস, টোকাটুকি ও বিভিন্ন অনিয়ম রুখতে এমন নজিরবিহীন নিরাপত্তা নির্দেশিকা প্রকাশ করল সংসদ।
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে উচ্চমাধ্যমিক চতুর্থ সেমেস্টার পরীক্ষা। শিক্ষা সংসদের নির্দেশ অনুযায়ী, প্রতিটি পরীক্ষাকেন্দ্রে দুটি সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক। একটি মূল ফটকে, অন্যটি ভেন্যু সুপারভাইজারের ঘরে। রেকর্ডিং বন্ধ না হয়ে লাগাতার চলবে এমন ব্যবস্থা রাখতে হবে স্কুলগুলিকে। পরীক্ষা শেষে সেই রেকর্ডিং ৩০ এপ্রিল পর্যন্ত সংরক্ষণ করতে হবে।
গত সেমেস্টারে বহু পরীক্ষাকেন্দ্রে প্রযুক্তিগত ত্রুটির কারণে রেকর্ডিং পাওয়া যায়নি। কোথাও আবার সময়–দিন–তারিখ ভুল থাকায় আইনি জটিলতা তৈরি হয়েছিল। তাই এবারে সংসদের কড়া সতর্কতা, রেকর্ডিং যাতে নিখুঁত হয় এবং সময়–তারিখ সঠিক থাকে তা নিশ্চিত করতে হবে কেন্দ্রগুলিকে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের স্পষ্ট নির্দেশ, 'ভেন্যু সুপারভাইজার কোনও অবস্থাতেই মোবাইল নিয়ে পরীক্ষাকক্ষে ঢুকতে পারবেন না। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে থাকবে হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর একটি সরবরাহ করবে সংসদ, অপরটি কেন্দ্র নিজে রাখবে।'
একই কেন্দ্রে নতুন ও পুরনো সিলেবাসের পরীক্ষার্থী থাকায় সতর্কতার পরামর্শ, পুরনো সিলেবাসের পরীক্ষার্থীরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কিন্তু নতুন সিলেবাসের পরীক্ষার্থীরা কোনও ইলেকট্রনিক ডিভাইস আনতে পারবেন না। এই নিয়ে কেন্দ্রগুলোকে বিশেষ নজরদারি চালাতে বলা হয়েছে।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা