নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - শারীরিক উচ্চতা কম হলেও স্বপ্নের উচ্চতায় কখনও কোনও ঘাটতি ছিল না। সেই বিশ্বাসকে সঙ্গী করেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন সমাজমাধ্যমের পরিচিত মুখ অমল রায়। সোমবার চার হাত এক হওয়ার মধ্য দিয়ে শুরু হল তাঁদের নতুন সংসার ও ভবিষ্যতের পথচলা।
স্থানীয় সূত্রে জানা গেছে , স্থানীয়দের কাছে অমল রায় শুধু একটি নাম নয় বরং লড়াই, আত্মবিশ্বাসের প্রতীক। শারীরিক উচ্চতা সাধারণ মানুষের তুলনায় কম হলেও তা কখনও তাঁর এগিয়ে চলার পথে অন্তরায় হয়ে দাঁড়ায়নি। ছোটবেলা থেকেই নানা কটূক্তি, সামাজিক বাধা, বাস্তব জীবনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। কিন্তু প্রতিবারই তিনি করেছেন, মানুষের আসল পরিচয় তার মানসিক দৃঢ়তায়।

এই মনোভাবকে সঙ্গী করে অমল ময়নাগুড়ি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষ করে চাকরির জন্য একাধিকবার চেষ্টা করলেও সাফল্য অধরা ছিল। তবু হতাশ না হয়ে তিনি নিজের মতো করে জীবন গড়ার পথ খুঁজে নেন। সমাজমাধ্যমে সক্রিয় হয়ে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন। যেখানে তাঁর আত্মবিশ্বাস, ইতিবাচক মনোভাব বহু মানুষকে অনুপ্রাণিত করেছে।
এতদিন বাবা বাবুরাম রায়ের সঙ্গে ছোট্ট সংসার ছিল অমলের। এবার সেই সংসারে নতুন সদস্য হিসেবে এলেন শিলিগুড়ির ২২ বছরের সোনালী বর্মন। তিনিও শিক্ষিত, ছোট উচ্চতার মানুষ। বিয়ের পর মঙ্গলবার তাঁদের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী সহ বেশ কিছু সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ। গোটা এলাকাজুড়ে উৎসবের আবহ ছিল দেখার মত।
নবদম্পতির এক আত্মীয় জানান,'অমলের শারীরিক উচ্চতা নিয়ে সমাজ অনেক কথা বলেছে, কিন্তু সে কখনও নিজেকে ছোট ভাবেনি। সে প্রমাণ করেছে, মানুষের মনের জোরই আসল শক্তি। ওরা দু'জনই শিক্ষিত, সহানুভূতিশীল, পরিণত মনের মানুষ। আমরা আশীর্বাদ করি ওদের একটা সুন্দর, সমৃদ্ধ ভবিষ্যতের'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের