নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিদ্রোহের আগুন কার্যত তছনছ তৃণমূল। ভোটের ফলাফলের পর থেকেই দলের কার্যকলাপ থেকে শুরু করে শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন একাধিক বিধায়ক। সম্প্রতি দলের প্রবীণ শীর্ষ নেতৃত্ব কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন। আর সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন অভিষেক।
বিধায়কদের সই জালিয়াতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আদালতে সওয়াল করার কথা ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু বৃহস্পতিবার আচমকাই তিনি মামলা থেকে সরে দাঁড়ান। শুধু তাই নয়, প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়ে জানান, দলের মধ্যে তার অবস্থান নিয়ে তিনি অপমানিত বোধ করছেন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত আল্টিমেটাম বেঁধে দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ' মমতাদিকে ঠিক করতে হবে দলে হয় অভিষেক থাকবে না হয় আমি।' তার করা মন্তব্য বঙ্গ রাজনীতিতে ব্যাপক তোলপাড় ফেলে।
তবে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি আরও উত্তপ্ত করার পথে হাঁটেননি। বরং তিনি বলেন, 'কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে সমালোচনা করার। উনি দীর্ঘদিনের অভিভাবকের মতো। ছোট থেকে আমাকে দেখেছেন, বড় করেছেন। তাই তার মন্তব্যকে আমি অন্যভাবে দেখি না।'
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
মঞ্চে উঠেই ফিরে গেলেন জয় গোস্বামী
তসলিমাকে নাগরিক সংবর্ধনা শুভেন্দুর
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের