নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শুক্রবারও কাটল না রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের জট। সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে জানানো হয়, চারটি বিশ্ববিদ্যালয়ে এখনও রাজ্যপালের আপত্তি জারি রয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় ভুগছে উচ্চশিক্ষা ক্ষেত্র।
সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের জন্য প্রাক্তন বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বে গঠিত হয়েছিল অনুসন্ধান ও নিয়োগ কমিটি। প্রথমে ১৫টি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নিয়ে সমস্যার মুখে পড়েছিল রাজ্য। সেই সময়ে ললিত কমিটি ১২টি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে। তবে সেখানে রাজ্যের পক্ষ থেকে ৩ টি বিশ্ববিদ্যালয়ে আপত্তির কথা জানানো হয়। পাল্টা, রাজ্যপালের নিয়োজিত আইনজীবীর পক্ষ থেকে চারটি বিশ্ববিদ্যালয়ের নামে আপত্তি জানানো হয়।
শুক্রবার সুপ্রিম কোর্টে শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল স্পষ্ট জানান, রাজ্যপালের অসহযোগিতার কারণেই এই অচলাবস্থা চলছে। আদালতে তুলে ধরা হয়, ইতিমধ্যেই মোট ১৯টি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে। এছাড়া ললিত কমিটি যে ১২ জন উপাচার্যের নাম স্থির করেছিল, তাদের মধ্যে ৯ জনকে নিয়োগ দেওয়া সম্ভব হলেও চারটি বিশ্ববিদ্যালয়ে স্থবির পরিস্থিতি।
শুক্রবারের শুনানিতে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ জানান, রাজ্য ও রাজ্যপালের মধ্যে ফের আলোচনার মাধ্যমে এই চারটি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নিয়ে সমাধান খোঁজা প্রয়োজন। একইসঙ্গে, পরবর্তী শুনানিতে দুই পক্ষকেই এই বিষয়ক রিপোর্ট পেশ করতে হবে। আগামী ৬ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন স্থির করা হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের