নিজস্ব প্রতিনিধি, কলকাতা- গতকাল বুধবার রাত থেকে রাজ্যের একাধিক জেলায় শুরু হয়েছে প্রবল বর্ষণ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি বিশেষ করে দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে আগামী তিন দিন ধরে টানা ভারী বৃষ্টি চলতে পারে। মাঝেমধ্যেই অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
কলকাতা ও তার আশপাশের গঙ্গা উপকূলবর্তী জেলাগুলিতেও দফায় দফায় ভারী বৃষ্টি নামতে পারে। পাশাপাশি পশ্চিমের জেলাগুলোতেও প্রবল বর্ষণের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতেও আগামী চার দিন বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে সপ্তাহের শেষে, অর্থাৎ শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।

নিম্নচাপের শক্তি কিছুটা কমলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় রাজ্যজুড়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে স্যাঁতস্যাঁতে আবহাওয়া। বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশে ভোর হয়েছে কলকাতাসহ অধিকাংশ জেলায়। এর ফলে শহরে গরমের দাপট কিছুটা কমলেও অস্বস্তিকর ভ্যাপসা আবহাওয়া আরও বাড়ছে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ মিলিয়ে আগামী সোমবার পর্যন্ত চলবে বিক্ষিপ্ত বৃষ্টি।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। ফলে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের জন্যও জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। শনিবার ও রবিবার মাঝসমুদ্রে মাছ ধরতে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে হাওয়া অফিস। ইতিমধ্যেই উপকূলবর্তী জেলাগুলির প্রশাসন নৌকা ও ট্রলার চলাচলে সতর্কতা জারি করেছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের