নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – উত্তপ্ত পশ্চিম এশিয়া। বাতাসে বারুদের গন্ধ। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো আঁধার। যুদ্ধের আঁচে রক্তাক্ত বিশ্বব্যাপী শেয়ার বাজার। ইরানের সঙ্গে ইজরায়েল-আমেরিকার যুদ্ধের জেরে হতশ্রী দশা বিশ্বব্যাপী বাজারে। মাথায় হাত পড়েছে বিনিয়োগকারীদের। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তেলের দাম। পড়েছে টাকার দাম। আগামী ২ দিন বন্ধ থাকবে আবু ধাবি এবং দুবাইয়ের শেয়ার বাজার।
বিশ্লেষকদের মতে, খুব সতর্কভাবে ট্রেডিং করতে হবে। আপাতত বড় লাভের আশা করা উচিৎ নয়। করোনা মহামারী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময়ও একধাক্কায় অনেকটা পড়ে গিয়েছিল সূচক। তবে সেই ধাক্কা সামলে ফের ঘুরে দাঁড়ায় শেয়ার বাজার। সুতরাং, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক হলে ফের উর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার কোন দেশে কত পড়েছে শেয়ার বাজারে –
আমেরিকা - ৪০০ পয়েন্ট
জাপান এবং দক্ষিণ কোরিয়া - ২ থেকে ৩ শতাংশ পয়েন্ট
উল্লেখ্য, গত শুক্রবার ৭ মাসের মধ্যে সর্বোচ্চ ছিল ব্রেন্ট ক্রুডের দাম। সেদিন দাম ছিল ব্যারেল প্রতি ৭২ ডলার। যুদ্ধের পরিস্থিতিতে লাফিয়ে বেড়েছে ১২ শতাংশ। ব্রেন্ট ক্রুডের দাম অতিক্রম করেছে প্রতি ৮০ ডলার। ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটও বৃদ্ধি হয়েছে ৮ শতাংশ। অতিক্রম করেছে প্রতি ব্যারেল ৭০ ডলারের স্তর। হরমুজ প্রণালীতে ৩ টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। দীর্ঘ সময়ের জন্য হরমুজ প্রণালী বন্ধ থাকলে তেলের দাম ১০০ ডলারের গণ্ডি পেরিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের