নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - হুমকি থামছেনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে এবার নিশানায় ইরান নয় , সাংবাদিকরা। ইরানে গিয়ে পাইলট উদ্ধারের দুঃসাহসিক হামলার ঘটনা প্রথম থেকে শুরু অবধি সাংবাদিকরা সামনে আনে। সেখানেই আমেরিকা বিপদে পড়েছিল বলে দাবি ট্রাম্পের। এরপরেই সাংবাদিকদের প্রকাশ্যে হুমকি দিয়ে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট।
ইরানে গিয়ে পাইলট উদ্ধারের শুরু থেকে শেষ অবধি কি কি হয়েছিল তা প্রকাশ্যে এনেছিলেন সাংবাদিকরা। এবার ট্রাম্পের দাবি সেই সূত্রগুলি জানাতেই হবে সাংবাদিকদের। ট্রাম্প বলেন , "আমরা মনে করি আমরা বিষয়টি খুঁজে বের করতে পারব। কারণ আমরা সেই সংবাদমাধ্যম সংস্থার কাছে যাব যারা এটি প্রকাশ করেছে। আমরা বলব, ‘জাতীয় নিরাপত্তা। হয় তথ্য দিন, নয়তো জেলে যান।' কোন সূত্র থেকে খবর পাচ্ছে সেগুলি না জানালে তাদের জেলে ভরব।"
মার্কিন প্রেসিডেন্টের দাবি , সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে ইরান জানতে পারে যে মার্কিন সেনা সেদেশে আটকে পড়ে। তাই ইরানকে বিভ্রান্ত করতেও কয়েকশো বিমান নামাতে হয়। ট্রাম্পের দাবি , উদ্ধারকাজে মোট ১৫৫টি বিমান নামানো হয়। তার মধ্যে রয়েছে ৪ টি বম্বার, ৬৪ টি ফাইটার, ১৩ টি রেসকিউ বিমান। জ্বালানি সরবরাহের জন্যও ৪৮ টি বিমান ব্যবহার করা হয়েছে।
ট্রাম্পের এই মন্তব্যের বিরোধিতা করেছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নাইট ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক জামিল জাফর। তিনি বলেন , "সাংবাদিকদের তাদের সূত্র প্রকাশে বাধ্য করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি ভীষণই উদ্বেগজনক। এতে সাংবাদিকদের কাজ করার ক্ষমতা আংশিকভাবে নষ্ট হয়।প্রেসিডেন্ট ট্রাম্পের এই হুমকি সংবাদমাধ্যমকে ভয় দেখানোর চেষ্টা। শুধু তাই নয় , সাংবাদিকদের জনগণের প্রয়োজনীয় কাজ করা থেকে বিরত রাখার একটি প্রচেষ্টা করছেন ট্রাম্প।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের