নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শনিবার রাতভর একনাগাড়ে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ। জলমগ্ন নাগরাকাটা, বানারহাট, ফুলবাড়ি, শিলিগুড়ি সহ একাধিক এলাকা। উত্তাল মহানন্দা নদীর জলে ভেসে গিয়েছে ফুলবাড়ির বিস্তীর্ণ গ্রামাঞ্চল। পাহাড় থেকে সমতল সর্বত্রই দুর্যোগপূর্ণ পরিস্থিতি।
সূত্রের খবর , আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই শনিবার গভীর রাত থেকে শুরু হয় একটানা ভারী বর্ষণ। তার জেরে জলমগ্ন হয়ে পড়ে জলপাইগুড়ির নাগরাকাটা, বানারহাট সহ ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চল। মহানন্দা নদীর জল ফুলবাড়ির গ্রামগুলিতে ঢুকে পড়ায় ঘরছাড়া শতাধিক মানুষ। বিপর্যস্ত শিলিগুড়ি শহরও একাধিক ওয়ার্ডে জল ঢুকে পড়েছে, বন্ধ হয়েছে যাতায়াত।
পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নজর রাখছেন পুরো ঘটনার উপর। নবান্নে চালু হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম (১০৭০, ৮৬৯৭৯৮১০৭০, ২২১৪-৩৫২৬, ২২৫৩-৫১৮৫)। মনিটরিং করছেন মুখ্যসচিব মনোজ পন্থ। কলকাতা থেকে রবিবারই রাজ্যের উচ্চপদস্থ কর্তারা ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছচ্ছেন বলে জানা যায়।
পাহাড়েও পরিস্থিতি আশঙ্কাজনক। দার্জিলিং ও কালিম্পং জেলায় ভূমিধসের খবর মিলেছে। ব্যাহত যোগাযোগ ব্যবস্থা, বন্ধ রয়েছে দার্জিলিংয়ের টয়ট্রেন পরিষেবা। একই সঙ্গে আলিপুরদুয়ারেও ট্রেন চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। পর্যটন কেন্দ্র টাইগার হিল ও রক গার্ডেন আপাতত বন্ধ ঘোষণা করেছে জিটিএ প্রশাসন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের