নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গকে ঘিরে বিশেষ কৌশল নিল ভারতীয় জনতা পার্টি। দীর্ঘদিন ধরেই গেরুয়া শিবিরের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই অঞ্চলে নিজেদের জমি আরও মজবুত করতে একাধিক বড় ঘোষণা করা হল দলের সংকল্পপত্রে। যা প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
২০১৯ লোকসভা নির্বাচন থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত উত্তরবঙ্গে তুলনামূলকভাবে ভালো ফল করেছে বিজেপি। সেই ধারাবাহিকতা বজায় রাখতে এবার ইস্তেহারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই অঞ্চলের দীর্ঘদিনের সমস্যাগুলিকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা হিসেবে উঠে এসেছে পাহাড় সমস্যার ‘স্থায়ী সাংবিধানিক সমাধানের' প্রতিশ্রুতি। অমিত শাহ স্পষ্ট করে জানিয়েছেন, রাজ্য ভাগের কোনও প্রশ্ন নেই বাংলার ঐক্য অক্ষুণ্ণ রেখেই এই সমস্যার সমাধান করা হবে।
এছাড়াও রাজবংশী ও আদিবাসী সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দিয়ে কুড়মালি ও রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার আশ্বাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের উন্নয়ন সংক্রান্ত অভিযোগ দূর করতে পরিকাঠামোয় বড় বিনিয়োগের কথাও বলা হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী, বিজেপি ক্ষমতায় এলে উত্তরবঙ্গে আইআইটি, আইআইএম এবং এইমস স্থাপন করা হবে।
পাশাপাশি একটি ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা হবে। প্রতিটি প্রকল্প ভিন্ন জেলায় স্থাপন করা হবে বলে জানিয়েছেন শাহ। চা-বাগান নির্ভর অর্থনীতিকে চাঙ্গা করতে শ্রমিকদের জন্য বিশেষ পদক্ষেপ এবং দার্জিলিংয়ের চা শিল্পকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরতে আলাদা বোর্ড গঠনের কথাও ঘোষণা করা হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের