নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - উত্তরবঙ্গে ঘনিয়ে আসছে ভারী বৃষ্টির আশঙ্কা। ইতিমধ্যেই আবহাওয়া দফতরের পক্ষ থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখে রাজ্য প্রশাসন আপাতত পর্যটকদের জন্য বন্ধ করে দিল পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সান্দাকফু।
আবহাওয়া দফতর সূত্রে খবর, মান্থা ঘূর্ণিঝড় যা শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। তা ক্রমশ উত্তরবঙ্গের দিকে সম্প্রসারিত হচ্ছে। যার জেরে বৃহস্পতিবার রাত ১২টা থেকে পরবর্তী ৩৬ ঘণ্টায়, অর্থাৎ ১ নভেম্বর বিকেল পর্যন্ত, সিকিম ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর জেরে পাহাড়ি এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এই মান্থা যতই উত্তরবঙ্গের দিকে যাবে তত বেশিই শক্তিশালী হবে বলে আশঙ্কা করছে আবহাওয়া দফতর।
রাজ্য প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে পাহাড়ি এলাকায় আগামী ৩৬ ঘণ্টা ভ্রমণ বা পূর্বনির্ধারিত ট্রিপ স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে। এই পরিস্থিতিতে দার্জিলিংয়ের সুকিয়া পোখরি বিভাগের উন্নয়ন কর্মকর্তারা জানিয়েছেন, আবহাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সন্দাকফু আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, ঘোরাফেরা, ট্রেকিং বা অন্য কোনও পর্যটন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। আবহাওয়া স্বাভাবিক হলে তবেই ফের পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের