নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শারদোৎসবের আমেজে রাজ্যে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এল বড়সড় সুখবর। সাধারণত মাসের শেষ দিনে বেতন মিললেও, এইবার নির্ধারিত সময়ের আগেই বেতন পাবেন পশ্চিমবঙ্গে নিযুক্ত কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
সূত্রের খবর, প্রতিবছরই মাসের শেষ দিনে বেতন দেওয়ার নিয়ম রয়েছে কেন্দ্রীয় সরকারি দফতরে। তবে শেষ দিন যদি শনি বা রবিবারে পড়ে, সেক্ষেত্রে তার আগেই মিটিয়ে দেওয়া হয়। এই বছর দুর্গাপুজোর দীর্ঘ ছুটির তালিকা ও উৎসবের মরশুমের কথা মাথায় রেখে ২৬ সেপ্টেম্বর, শুক্রবারেই বেতন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
শুধু তাই নয়, যারা সেপ্টেম্বর মাসে অবসর নিচ্ছেন, তাদের যাবতীয় পাওনাও ওই দিনেই মিটিয়ে দেওয়া হবে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার একে 'বাঙালি আবেগের প্রতি বিশেষ সম্মান' বলে উল্লেখ করেছেন। সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সুকান্ত মজুমদার লেখেন, 'এই পদক্ষেপ আবারও প্রমাণ করল, বাংলার আনন্দ-উৎসবে কেন্দ্রীয় সরকার আন্তরিকভাবে পাশে রয়েছে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের