নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাঙালির শ্রেষ্ঠ উৎসবের রেশ এখনও শেষ হয়নি। বিসর্জন পর্বের শেষে এবার আসছে রেড রোডের জমকালো পুজো কার্নিভাল। আগামী ৫ অক্টোবরের এই অনুষ্ঠানে হাজারো মানুষের ভিড় সামলাতে বাড়তি মেট্রো পরিষেবার ঘোষণা করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
সূত্রের খবর, আগামী রবিবার রেড রোডে অনুষ্ঠিত হতে চলছে পুজো কার্নিভাল। আর এই কার্নিভালে দূরদূরান্ত থেকে মানুষ উপস্থিত হয়। চটজলদি যাতায়াতের জন্য একমাত্র উপায় হচ্ছে মেট্রো। আর এই মেট্রোর জন্য যাতে নিত্য যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে না হয় তাই আগে থেকেই ব্যবস্থা নিল মেট্রো কর্তৃপক্ষ। শুক্রবার কলকাতা মেট্রোরেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, ৫ অক্টোবর কার্নিভালের দিন ব্লু ও গ্রিন লাইনে রাতের শেষ মেট্রোর পর অতিরিক্ত পরিষেবা চালানো হবে।
ব্লু লাইন রুট অর্থাৎ শহিদ ক্ষুদিরাম – দক্ষিণেশ্বর পর্যন্ত আপ দিক: রাত ১০.০৩, ১০.২৩ ও ১০.৪৩ মিনিটে ছাড়বে তিনটি মেট্রো। ডাউন দিক: রাত ৯.৫৩, ১০.১৩ ও ১০.৩৩ মিনিটে ছাড়বে তিনটি মেট্রো। অপরদিকে, গ্রিন লাইন রুট অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ – হাওড়া ময়দান পর্যন্ত সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান: রাত ১০.২০, ১০.৪০ ও ১১টায় ছাড়বে। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ: একই সময়ে ছাড়বে মেট্রো।
এই বাড়তি পরিষেবায় ২০ মিনিট অন্তর অন্তর মেট্রো পাওয়া যাবে, ফলে কার্নিভালের পর দর্শনার্থীদের ফেরার চিন্তা অনেকটাই কমবে। আর এই বাড়তি মেট্রো পরিষেবা ঘোষণায় স্বাভাবিক ভাবে খুশি আমজনতা। বিশেষত রাতের যাতায়াত নিয়ে উৎসবপ্রেমীদের দুশ্চিন্তা অনেকটাই দূর হল এই সিদ্ধান্তে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের