নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাড়ি দখল ও ভাড়াটিয়া সংক্রান্ত দীর্ঘদিনের বিতর্ক ঘিরে বুধবার সল্টলেকে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হল। বাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে আটক করে পরে গ্রেফতার করল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
অভিযোগ, ২০১৪ সালে সল্টলেকের একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন জয়প্রকাশ মজুমদার। তারপর থেকে দীর্ঘ ১২ বছর ধরে তিনি সেখানে বসবাস করলেও বাড়ি খালি করেননি। বাড়ির মালিকের দাবি, বারবার অনুরোধ করা সত্ত্বেও বাড়ি ছাড়েননি জয়প্রকাশ। উল্টে ভাড়া বা বাড়ি ফেরতের দাবি তুললেই তাকে হুমকি দেওয়া হত বলে অভিযোগ।
বুধবার ওই বাড়িতে তালা লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে নতুন করে বিবাদ শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা জয়প্রকাশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তার গাড়ির চাবি কেড়ে নেওয়া হয় এবং চারদিক থেকে ‘চোর চোর’ স্লোগান ওঠে। উত্তেজিত জনতার মাঝে গাড়ির ভিতরে বসে থাকতে দেখা যায় তৃণমূল নেতাকে।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর উত্তর থানার পুলিশ। প্রথমে তাকে আটক করা হয়। পরে বাড়ির মালিকের লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় জয়প্রকাশ মজুমদারকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা