নিজস্ব প্রতিনিধি, কলকাতা – শনিবার সকালে রেড রোডে ঈদের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তৃতা দেন তাঁরা। রেড রোড থেকে কেন্দ্রকে নিশানা করলেন অভিষেক। পাশাপাশি ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়েছেন তিনি।
এদিন রেড রোড থেকে অভিষেক বলেন, “ভাইকে ভাইয়ের বিরুদ্ধে লড়ানো হচ্ছে। এমন পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। কিন্তু আমরা চক্রান্তে পা দেব না। আগামী দিনগুলিতেও একজোট হয়ে বাংলাকে রক্ষা করব। এটাই আমাদের বাংলার সংস্কৃতি। দিওয়ালিতে রাম আছেন তো ঈদে আছেন রহিম। যে চাঁদ দেখে ঈদ পালন করা হয়, সেই চাঁদ দেখেই করবা চৌথের ব্রত খোলা হয়। হিন্দুকে মুসলিমের সঙ্গে লড়িয়ে দিচ্ছে। মুসলিমকে হিন্দুদের বিরুদ্ধে লড়িয়ে দিচ্ছে। কিন্তু বাংলার সম্প্রীতি অটুট থাকবে।“
প্রতি বছরের মতো এবারও ঈদ উপলক্ষ্যে কলকাতার রেড রোডে বিশেষ নামাজের আয়োজন করা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়ে নামাজে সামিল হন। ঐতিহ্য বজায় রেখে এই অনুষ্ঠানেই যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন অভিষেক। এরপর পার্ক সার্কাসের লাল মসজিদের ঈদের অনুষ্ঠানে যোগ দেন তাঁরা।
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের