নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে প্রেম, মানবিকতা ও সংহতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে তিনি তুলে ধরলেন ভালোবাসার বহুমাত্রিক রূপ। যা ব্যক্তি সম্পর্কের গণ্ডি পেরিয়ে সমাজ ও মানবতার বৃহত্তর বন্ধনে আবদ্ধ করে।
রবীন্দ্রনাথের ‘অনন্ত প্রেম’ কবিতার বিখ্যাত পংক্তি তুলে ধরে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী বলেন, 'তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার , জনমে জনমে যুগে যুগে অনিবার।' এই উদ্ধৃতির মাধ্যমে তিনি ভালোবাসার চিরন্তন ও সার্বজনীন শক্তির কথা স্মরণ করান। তার বার্তায় স্পষ্ট ভ্যালেন্টাইনস ডে শুধুমাত্র ব্যক্তি-সম্পর্কের প্রেম উদযাপনের দিন নয়, বরং এটি এমন এক ভালোবাসার প্রতীক, যা জাত, ধর্ম, বর্ণ ও শ্রেণির বিভাজন অতিক্রম করে মানবিক সংহতির বার্তা দেয়।
মুখ্যমন্ত্রী জানান, জনসেবার পথে তার দীর্ঘ যাত্রা পরিচালিত হয়েছে এই ভালোবাসার চেতনায়। মানুষের প্রতি এমন এক ভালোবাসা যা ঝড়-ঝাপটা সহ্য করার মতো দৃঢ়, মানুষের কথা শোনার মতো ধৈর্যশীল এবং ন্যায় ও মর্যাদার জন্য লড়াই করার মতো সাহসী। ব্যক্তিগত সম্পর্কের গণ্ডি ছাড়িয়ে মানবিক সংহতি ও ন্যায়ের লড়াইয়ের আহ্বান জানিয়ে তিনি লেখেন, 'ভালোবাসা দীর্ঘজীবী হোক।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের