নিজস্ব প্রতিনিধি , কলকাতা - একসময় যাদের হাতে গড়ে উঠেছিল দলটা আজ তাদেরই বড় অংশ সরে গিয়েছেন অন্য শিবিরে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ভরাডুবির পর দলীয় ভাঙন এমন জায়গায় পৌঁছেছে যে, নিজের হাতে গড়া সংগঠনকে ধরে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে। এই সংকটময় পরিস্থিতিতে ফের একবার বিধায়কদের এক ছাতার তলায় আনতে মরিয়া তৃণমূল নেত্রী।
বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই তৃণমূলের অন্দরে শুরু হয়েছে অস্থিরতা। একের পর এক বিধায়কের অবস্থান বদল, নেতৃত্ব নিয়ে প্রশ্ন এবং ‘আসল তৃণমূল’ বনাম ‘পুরনো তৃণমূলের' দ্বন্দ্বে দল কার্যত দ্বিখণ্ডিত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে দলকে পুনরায় ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনে হাওড়া, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরের একাধিক বিধায়কের সঙ্গে ফোনে কথা বলেছেন তৃণমূল নেত্রী।
তাদের মধ্যে অনেকেই বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের সঙ্গে বিধানসভায় সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। ফলে এই ফোনালাপকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও ফোনে কী আলোচনা হয়েছে, তা নিয়ে কোনও পক্ষই প্রকাশ্যে মুখ খোলেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৈরি হওয়া বিতর্ক বা দলের বর্তমান নেতৃত্ব নিয়ে কোনও মতবিনিময় হয়েছে কি না, সে বিষয়েও স্পষ্ট কিছু জানা যায়নি।
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
সকাল থেকে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন
নারা লোকেশকে শুভেন্দুর বিশেষ উপহার
ইডির জালে মনোরঞ্জন মণ্ডল
বার অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...