নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ছাব্বিশের বিধানসভা ভোটে বিপর্যয়ের পর সাংগঠনিক অস্তিত্ব রক্ষায় বড় পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের। দলের অন্দরে বিদ্রোহ, ভাঙন এবং নেতৃত্বের সংকটের মাঝেই জেলাস্তরে ব্যাপক রদবদল করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে জায়গা পেলেন তার বিশ্বস্ত ও অনুগত নেতারা।
২৯৪ সদস্যের বিধানসভায় তৃণমূলের দখলে ৮০ টি আসন থাকলেও তার মধ্যে অধিকাংশ বিধায়কই বর্তমানে বিদ্রোহী শিবিরে। প্রায় ৬৫ জন্য বিধায়ক 'আসল তৃণমূলের' খাতায় নাম লিখিয়েছে। লোকসভাতেও দলের ভরাডুবির পর তৃণমূলের সংগঠনকে ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে সাংগঠনিক কাঠামোয় বড় পরিবর্তনের পথে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন তালিকায় উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে কুণাল ঘোষকে।
দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলার সভাপতি হয়েছেন বৈশ্বানর চট্টোপাধ্যায়। এতদিন এই দায়িত্বে ছিলেন দেবাশিস কুমার। শ্রীরামপুর- হুগলী সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে প্রবীণ নেতা অসিত মজুমদারকে। ব্যারাকপুর সাংগঠনিক জেলায় বিদ্রোহী শিবিরে নাম লেখানো পার্থ ভৌমিকের পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে অমিত গুপ্তকে। হাওড়া সদর জেলা তৃণমূলের সভাপতির পদ থেকেও সরানো হয়েছে প্রাক্তন মন্ত্রী অরূপ রায়কে তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে।
এছাড়াও পূর্ব বর্ধমান জেলার সভাপতি হয়েছেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পশ্চিম বর্ধমানে নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং দার্জিলিং জেলা তৃণমূলের চেয়ারম্যান করা হয়েছে গৌতম দেবকে। দলের অন্দরে বিদ্রোহ ও সাংগঠনিক সংকটের আবহে এই রদবদলকে তৃণমূলের ঘুরে দাঁড়ানোর কৌশল হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের