নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভারতীয় জলভাগে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে একটি ট্রলারসহ আটক ২৪ জন বাংলাদেশি মৎস্যজীবী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ফ্রেজারগঞ্জে। ধৃত নৌযানটির নাম ‘এফবি সাফওয়ান’। প্রাথমিক জিজ্ঞাসাবাদ, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের উপকূল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ফ্রেজারগঞ্জ ঘাঁটির একটি কোস্ট গার্ড জাহাজ নিত্যদিনের মতো আন্তর্জাতিক জলসীমার কাছাকাছি টহল দিচ্ছিল। সেই সময় ভারতীয় জলভাগের মধ্যে একটি ট্রলারকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখা যায়। জওয়ানরা তৎক্ষণাৎ গতিবিধি লক্ষ্য করে ধাওয়া শুরু করেন, কিছুক্ষণের মধ্যেই সেটিকে আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে ট্রলার থেকে মোট ২৪ জন মৎস্যজীবীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা নিজেদের বাংলাদেশি বলে জানান। সোমবার আটক ট্রলারসহ সকলকে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে আনা হয়। এই ঘটনার পর উপকূলবর্তী অঞ্চলে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
এ প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানান, 'অনুমতি ছাড়াই ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ এবং অবৈধভাবে মৎস্য শিকারের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার ধৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে। পাশাপাশি, এর নেপথ্যে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে'।
অন্যদিকে আটক এক মৎস্যজীবী জানান, 'আমাদের সবার বাড়ি বাংলাদেশের কুতুবদিয়ায়। ট্রলারের ইঞ্জিন হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। আবার সঙ্গে থাকা অন্যান্য ট্রলার সাহায্য না করে আমাদের ছেড়ে চলে গিয়েছিল। ফলে দিকভ্রান্ত হয়ে ভুলবশত এই এলাকায় ঢুকে পড়েছি'।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের