নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রেশন ব্যবস্থায় ভুয়ো উপভোক্তা ছাঁটাইয়ের লক্ষ্যে রাজ্যজুড়ে বড়সড় পদক্ষেপের কথা জানালেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তানীয়া। সরকারের এই নির্দেশিকা ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। কার্ড বাতিলের আশঙ্কায় অনেকের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বিশেষ করে নথিপত্রে গরমিল থাকা উপভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাঁরা এখন অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভার একটি অনুষ্ঠানে যোগ দেন অশোক কীর্তানীয়া। সেখান থেকেই তিনি এই বিষয়ে স্পষ্ট বার্তা দেন। খাদ্যমন্ত্রী জানান, অনুপ্রবেশকারী বা বিদেশি নাগরিকদের কোনও অবস্থাতেই বিনামূল্যে সরকারি রেশন দেওয়া হবে না। এ নিয়ে প্রশাসনিক স্তরে কড়াকড়ি শুরু হতে চলেছে। তাঁর বক্তব্য, দেশের বৈধ নাগরিকদের প্রাপ্য খাদ্যশস্য সম্পূর্ণ দেওয়া হবে। পাশাপাশি রাজ্যের আরকেএস-১ ও আরকেএস-২ প্রকল্পও চালু থাকবে।

খাদ্য দফতর সূত্রে আরও জানা গেছে, এসআইআর (SIR) তালিকা থেকে যাঁদের নাম ইতিমধ্যেই বাদ পড়েছে, তাঁদের রেশন কার্ড স্থায়ীভাবে বাতিল করা হবে। তবে কিছু ক্ষেত্রে ছাড় থাকছে। ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন থাকলে বা সিএএ (CAA)-এর আওতায় আবেদন করা থাকলে আপাতত সেই কার্ড বাদ দেওয়া হচ্ছে না। এদিন সভা থেকে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেও তীব্র আক্রমণ করেন বর্তমান মন্ত্রী। তাঁর দাবি, যাঁরা 'বালু'কে প্রাতিষ্ঠানিক স্তরে দুর্নীতিগ্রস্ত করে তুলেছিলেন, সেই নেপথ্যের ব্যক্তিদের কাউকেই রেহাই দেওয়া হবে না।
পাশাপাশি তৃণমূলের শীর্ষ নেতৃত্বকেও নিশানা করেন তিনি। খাদ্যমন্ত্রীর দাবি, ভাইপোর জেলযাত্রা একপ্রকার নিশ্চিত। একইসঙ্গে নদীয়া জেলার সমস্ত বিধায়কদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা যেন নিজ নিজ এলাকার রেশন দোকানগুলিতে নিয়মিত নজরদারি চালান। সাধারণ মানুষ যাতে নিম্নমানের খাদ্যসামগ্রী না পান, সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। কেউ যাতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের