নিজস্ব প্রতিনিধি, আমেরিকা – চরম অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে বিদ্রোহের আগুনে জ্বলছে ইরান। আয়াতোল্লা আলি খামেনেই সরকারের পতনের দাবি ইরানবাসীর। এই আবহে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চান বলে জানালেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা শাহ পাহলভি। ইন্দিরা গান্ধীর কথাও তুলে ধরেন তিনি। বলে রাখা ভালো, ইন্দিরা গান্ধীর আমলে আত্মিক সম্পর্ক ছিল ইরান ও ভারতের।
শুক্রবার আমেরিকায় একটি সাংবাদিক সম্মেলনে ইরানের নির্বাসিত যুবরাজ রেজা শাহ পাহলভি বলেন, “আমরা ভারতের সঙ্গে ঘনিষ্ঠ এবং সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। তখন আমি খুব ছোট, কিন্তু ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সফর প্রমাণ করে দুই দেশের সম্পর্ক কত পুরোনো এবং গভীর।“ ‘নতুন ইরান’ গণতান্ত্রিক পথে চলবে বলে আশাবাদী নির্বাসিত যুবরাজ রেজা শাহ পাহলভি।
ভারতের সভ্যতা, সংস্কৃতি এবং ঐতিহ্যের ভূয়সী প্রশংসা করে রেজা শাহ পাহলভি বলেন, “ভারতের সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্য অনুপ্রেরণা জোগায়। আমাদের সংস্কৃতিও অতি প্রাচীন। দুই দেশই তাদের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে গর্ব করতে পারে। এই মিল থেকেই গভীর বন্ধন এবং সহযোগিতার পথ খুলে দিতে পারে। আমাদের পৃথিবীতে এখন অনেক চ্যালেঞ্জ রয়েছে। শক্তির ঘাটতি, জলসঙ্কট রয়েছে। এই সব ক্ষেত্রে ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করা খুব জরুরি।“
মেগা টুর্নামেন্টের মাঝেই নিউ ইয়র্কের ব্যস্ততম রাস্তায় রক্তপাত! তদন্তে নেমে একজনকে আটক করল পুলিশ
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্জ
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্রশ্ন তুললেন রাষ্ট্রদূত রুভেন আজারে
যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা
বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা