নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোট ঘোষণার আগে বড় রাজনৈতিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চূড়ান্ত তালিকা প্রকাশের পর মুখ্যমন্ত্রীর কেন্দ্রে ভোটারদের নাম বাদ যাওয়া রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ফেলেছিল। আর সেই প্রসঙ্গেই সোমবার তিনি ঘোষণা করেন, আসন্ন নির্বাচনে তিনি ভবানীপুর কেন্দ্র থেকেই প্রার্থী হচ্ছেন। শুধু প্রার্থী হওয়াই নয়, সেখান থেকে জয় নিয়েও আত্মবিশ্বাসী তিনি।
SIR ও ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে প্রথম থেকেই সরব ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর তার অভিযোগ, কমিশন ইচ্ছাকৃতভাবে প্রকৃত ভোটারদের নাম বাদ দিচ্ছে বিজেপির নির্দেশে। তিনি বলেন, 'দিল্লির বিজেপির পার্টি অফিস থেকে নাম কাটছে আর এখানে রথযাত্রা পালন করছে। এই রথযাত্রা আপনাদের শেষ রথযাত্রা।'
এরপরেই, ভবানীপুরে নাম বাদ দেওয়া নিয়ে সরব হন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ' ভবানীপুরের মতো ছোট কেন্দ্রে প্রায় ২.৬ লক্ষ ভোটার থাকা সত্ত্বেও বিপুল সংখ্যক নাম বাদ গেছে। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ১৪ হাজার, আরও ২০০০ কাটা হয়েছে। আমার কেন্দ্রে ৬০ হাজার ভোট কাটা হয়েছে।' ভবানীপুরে নাম কাটার পর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, ' ওকে ভবানীপুরে জেতানোর মতন আর কোনো ভোটার নেই।'
এদিন বিরোধী দলনেতাকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ' আমার কেন্দ্রে ৬০ হাজার ভোট কাটা হয়েছে।কিন্তু তারপরও আমি বলছি, আমি ভবানীপুর থেকে জিতব, এক ভোটে হলেও জিতব। আমার বিশ্বাস আছে। আমি ধরনায় বসব। আমার ভগবানের প্রতি বিশ্বাস আছে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের