নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা ভোটের প্রচারে উত্তাপ বাড়ছে ভবানীপুরে। বিজেপির পক্ষ থেকে প্রচারে এবার সরাসরি শুভেন্দুকে মুখ্যমন্ত্রী করার সওয়াল উঠল। মাইকিং করে ভোটারদের কাছে আবেদন জানানো হল, শুভেন্দুকে জিতিয়ে নবান্নে পাঠাতে। বিজেপির এই প্রচার অভিযান ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে জোরকদমে প্রচার চালাচ্ছে বিজেপি। ২৬-এর নির্বাচনে সবথেকে হেভিওয়েট কেন্দ্র হচ্ছে ভবানীপুর। নন্দীগ্রামের পাশাপশি ভবানীপুর থেকেও এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু অধিকারী। ফলে দুই জায়গাতেই জোরদার প্রচারে নেমেছেন বিজেপি নেতা। বুধবার ভবানীপুরে শুভেন্দু পৌঁছনোর আগেই বিজেপির তরফে মাইকিং করে বলা হয়, 'ভবানীপুরে জিতবে যে, মুখ্যমন্ত্রী হবে সে।'
এরপর আরও স্পষ্ট করে প্রচারকরা বলেন, শুভেন্দু অধিকারী আপনাদের আশীর্বাদ চাইতে ঘরে ঘরে যাচ্ছেন, তাকে জিতিয়ে নবান্নে পাঠান। তবে এদিন প্রচার চলাকালীন আবারও ‘জয় বাংলা’ স্লোগানের মুখে পড়তে হয় শুভেন্দুকে। বিরোধীদের স্লোগানের পাশাপাশি বিজেপি কর্মীদের এই প্রচার ঘিরেও মুখ্যমন্ত্রী পদ নিয়ে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা