নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আসন্ন বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর। ভোটের মুখে ভবানীপুরে প্রচারে গিয়ে অস্বস্তির মুখে পড়লেন শুভেন্দু অধিকারী। রবিবার জনসংযোগ কর্মসূচির মাঝেই বিজেপি প্রার্থীকে শুনতে হল ‘জয় বাংলা’ স্লোগান। যার পাল্টা হিসেবে ওঠে ‘জয় শ্রীরাম’ ধ্বনি। মুহূর্তের মধ্যেই উত্তেজনা ছড়ায় এলাকায়।
রবিবার ভবানীপুর বিধানসভার অন্তর্গত গোপালনগর মোড় থেকে ৭৪ ও ৮২ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার এবং জনসংযোগে বেরিয়েছিলেন শুভেন্দু। প্রচারের সময় চেতলা এলাকায় ভিড়ের মধ্যে থেকে কয়েকজন ‘জয় বাংলা’ স্লোগান দেন। পাল্টা বিজেপি সমর্থকদের তরফে ‘জয় শ্রীরাম’ ধ্বনি শোনা যায়। এই স্লোগান-পাল্টা স্লোগানের জেরে এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি বড় আকার নেয়নি।
বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী অবশ্য বিরুদ্ধ স্লোগানকে তেমন গুরুত্ব দেননি। তবে ঘটনাকে ঘিরে দুই পক্ষের তরফে পাল্টা অভিযোগও উঠেছে। বিজেপির অভিযোগ, কিছু মহিলা রাস্তা আটকে বিক্ষোভ দেখান। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপির মিছিল থেকেই ‘চোর বাংলাদেশি’ স্লোগান দেওয়া হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের