নিজস্ব প্রতিনিধি, কলকাতা – হাতে আর ১ মাসও বাকি নেই বঙ্গে বিধানসভা নির্বাচনের। দামামা বেজে গিয়েছে ভোটের। ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। অন্যদিকে তৃণমূল প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাইভোল্টেজ ভবানীপুর বিধানসভা কেন্দ্রে রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে শুভেন্দু ঘনিষ্ঠকে। যা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। ইতিমধ্যেই নির্বাচন কমিশনে চিঠি দিয়ে নালিশ করেছে তৃণমূল।
আগামী ২৩ ও ২৯ এপ্রিল দু দফায় বঙ্গে বিধানসভা ভোট। এরপর থেকে রাজ্যের একের পর এক আমলা, প্রশাসনিক পদ থেকে সরিয়ে দেওয়া অথবা বদলি করেছে কমিশন। সম্প্রতি রাজ্যের ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দেয় কমিশন। নতুন অফিসারও নিয়োগ করা হয়েছে। তেমনই মঙ্গলবার ভবানীপুরে রিটার্নিং অফিসার হিসাবে নন্দীগ্রামের বিডিও সুরজিৎ রায়ের নিয়োগ করা হয়েছে। তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে অভিযোগ।
কমিশনকে চিঠি দিয়ে নালিশ করে তৃণমূলের তরফ থেকে জানানো হয়, ভবানীপুর কেন্দ্র রাজনৈতিক ভাবে অত্যন্ত স্পর্শকাতর। রিটার্নিং অফিসারের ভূমিকা গুরুত্বপূর্ণ। পূর্বে নন্দীগ্রাম-২ ব্লকের বিডিও হিসেবে কর্মরত ছিলেন সুরজিৎ। ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দুর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা রয়েছে। সেক্ষেত্রে সুরজিতের অতীত ভূমিকা ও তাঁর নিরপেক্ষতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। অবিলম্বে তাঁকে এই দায়িত্ব থেকে সরিয়ে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য কোনও আধিকারিককে নিয়োগের দাবি জানিয়েছে তৃণমূল।
উল্লেখ্য, মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দেগে বলেছিলেন, “কমিশনের বিজ্ঞপ্তিতে বিজেপির ভোটের প্রতীক! ইসি তাহলে কার ইশারায় চলছে? নন্দীগ্রামের বিডিও চলে আসছেন ভবানীপুরে। ৭৩ জন রিটার্নিং অফিসার বদল হয়েছেন। ব্যাকডোর থেকে খেলছেন কেন?”
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের