নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভবানীপুরের বিদ্যাসাগর কলোনিতে স্কুল ছাত্রীর রহস্য মৃত্যু। মাত্র ১১ বছরের এক স্কুলছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় স্তম্ভিত পরিবার ও প্রতিবেশীরা। বাড়ির আলমারির ভিতর থেকে উদ্ধার হয় নাবালিকার দেহ। আত্মহত্যা নাকি খুন তা ঘিরে শুরু হয়েছে জল্পনা।
সূত্রের খবর, আলিপুরের একটি বাড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকত বয়স ১১ এর নাবালিকা। কলকাতার এক নামী বেসরকারি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ত। রবিবার সন্ধ্যায় যখন ঘটনা ঘটে, তখন নাবালিকার বাবা ছিলেন অফিসে এবং মা গিয়েছিলেন দিওয়ালির বাজার করতে। বাড়ি ফিরে বহুবার দরজা ডাকাডাকি করেও কোনও সাড়া পাননি তিনি। শেষমেশ সন্দেহ হওয়ায় দরজা ভেঙে ঘরে ঢোকেন। কিন্তু ঘরের কোথাও মেয়েকে দেখতে না পেয়ে যখন আলমারি খোলেন, তখনই সামনে আসে হাড়হিম করা দৃশ্য। আলমারির ভিতরে ঝুলছে মেয়ের নিথর দেহ।
পরিবারের পক্ষ থেকে দ্রুত খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আলিপুর থানার পুলিশ। সেখান থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, নাবালিকা আত্মঘাতী হতে পারে। তবে খুনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না তদন্তকারীরা। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে পরিবারের সদস্য ও সহপাঠীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর আসল কারণ নিয়ে ধোঁয়াশায় রয়েছে তদন্তকারীরা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের