নিজস্ব প্রতিনিধি , কলকাতা - স্ট্রংরুমের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘক্ষণ উপস্থিতি ঘিরে চরম আপত্তি জানালেন শুভেন্দু অধিকারী। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২৯ তারিখ অন্যান্য জায়গার মতো ভবানীপুর কেন্দ্রেও সম্পন্ন হয় শেষ দফার নির্বাচন। ভোটের পর এই কেন্দ্রের ইভিএমগুলি রাখা হয়েছে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রংরুমে। শুক্রবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত প্রায় ৪ ঘণ্টা সেই স্ট্রংরুমের বাইরে বসে থাকতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূলের অভিযোগ, ইভিএম নিয়ে কারচুপির খবর আসায় সেখানে ছুটে যান মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে, বিজেপির দাবি, কোনো রকম বাড়তি সুবিধা নেওয়ার লক্ষ্যেই সেখানে গিয়েছিলেন শাসকদলের নেত্রী। এই খবর পেয়েই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী এজেন্ট আইনজীবী সূর্যনীল দাস সেখানে পৌঁছান ও পরিস্থিতির ওপর কড়া নজরদারি শুরু করেন। যা নিয়ে দুই পক্ষের মধ্যে ধুন্ধুমারকাণ্ড বেঁধে যায়। নির্বাচন কমিশন সূত্রে খবর, স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে শুরু থেকেই বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে জানান যে, সাধারণ মানুষের দেওয়া ভোট রক্ষা করতেই তিনি সেখানে দাঁড়িয়ে ছিলেন। পাল্টা দাবিতে শুভেন্দু অধিকারী সমাজমাধ্যমে সেই ছবিই পোস্ট করে জানান, তার এজেন্ট সূর্যনীল দাস পুরো সময় তৃণমূল প্রার্থীকে নজরে রেখেছিলেন যাতে কোনো নিয়ম বহির্ভূত কাজ না হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ভবানীপুর এলাকায় রাতভর টানটান উত্তেজনা বজায় ছিল।
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘মানুষ যে ভোটটা দিয়েছে, সেই ভোটটা যেন রক্ষা করা যায়, সেটা দেখাই আমার লক্ষ্য। আমাদের কাছে ৬-৭টা অভিযোগ এসেছিল বলেই ছুটে এসেছি। রাজ্য পুলিশ যদি নিজেদের দায়িত্ব পালন না করে তবে সেটা দুর্ভাগ্যজনক। এখন সবটা নির্বাচন কমিশনের হাতে, তারা যদি দায়িত্ব পালন করতে না পারে তবে সেটা তাদের ব্যর্থতা। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের মতো এখানেও গোলমাল হলে তো মুশকিল’।
শুভেন্দু অধিকারী বলেন, ‘ভবানীপুরের তৃণমূল প্রার্থীকে কোনো বাড়তি সুবিধা নেওয়া থেকে বিরত থাকতে বাধ্য করা হয়েছে। উনি যতক্ষণ স্ট্রংরুম প্রাঙ্গণে ছিলেন, আমার ইলেকশন এজেন্ট সূর্যনীল দাস ওঁকে কড়া নজরদারিতে রেখেছিলেন। উনি যাতে কোনো অসৎ উপায় অবলম্বন করতে না পারেন, তা নিশ্চিত করা হয়েছে। আমি গোটা পশ্চিমবঙ্গের ভোটারদের আশ্বস্ত করতে চাই যে কোনো কারচুপি হতে দেওয়া হবে না’।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের