নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন - ভেনেজুয়েলার ট্রলারে হামলা চালাল মার্কিন সেনা। হামলায় মৃত্যু হয়েছে ১১ জনের। ভিডিও সহ অভিযানের কথা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, মাদক পাচার রুখতে হামলা চালানো হয়েছে।
ট্রুথ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ভিডিওতে দেখা যাচ্ছে, ক্যারিবিয়ান সাগরের উপর দিয়ে যাচ্ছে একটি ছোট ট্রলার। তাতে রয়েছে ১১ জনের একটি দল। আচমকা বিরাট বিস্ফোরণ ঘটে ট্রলারে। প্রাণ হারান ১১ জন।
ট্রাম্প জানিয়েছেন, “আমার নির্দেশে মঙ্গলবার সকালে এই হামলা চালানো হয়। মৃতরা সকলে ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং ট্রেন দে আরাগুয়ার সদস্য। এই হামলায় ১১ জন জঙ্গির মৃত্যু হয়েছে। মার্কিন সেনার কোনও ক্ষতি হয়নি। যে বা যারা আমেরিকায় মাদক ঢোকানোর চেষ্টা করবে তারা সাবধান।”
গত ১ সেপ্টেম্বর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, তাঁর সরকারের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ শুরু করেছে আমেরিকা। বলে রাখা ভালো, সম্প্রতি ভেনেজুয়েলার সঙ্গে সামরিক উত্তেজনা চলছে আমেরিকার। ক্যারিবিয়ান অঞ্চলে ৭ টি মার্কিন যুদ্ধজাহাজ ও একটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করা হয়েছে। সেখানে রয়েছেন প্রায় ৪ হাজার ৫০০ সেনা।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের