নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২১শে জুলাইয়ের শহীদ দিবস নিয়ে তৃণমূলের দুই শিবিরের লড়াই এবার পৌঁছে গেল আদালতের দোরগোড়ায়। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশের অনুমতি পেল না কালীঘাট তৃণমূল। হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল, ওই স্থানে সভা করা যাবে না। তবে বিকল্প জায়গা নিয়ে এখনও শেষ হয়নি আইনি লড়াই। রাজ্যকে এই বিষয়ে অবস্থান জানাতে নির্দেশ দিয়েছে আদালত।
২১শে জুলাইয়ের কর্মসূচির জন্য ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশের অনুমতি চেয়ে কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূল। পুলিশের কাছ থেকে নির্দিষ্ট জবাব না পাওয়ার অভিযোগ তুলে তারা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে। পরে কলকাতা পুলিশ জানিয়ে দেয়, ওই জায়গায় সভার অনুমতি দেওয়া সম্ভব নয়।
বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলার শুনানিতে আদালতও স্পষ্ট করে দেয়, ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশের অনুমতি দেওয়া যাবে না। কারণ, একই দিনে শহীদ মিনারে প্রদেশ কংগ্রেসের কর্মসূচি এবং গান্ধীমূর্তির পাদদেশে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন আসল তৃণমূলের সভার অনুমতি ইতিমধ্যেই রয়েছে। ফলে একই এলাকায় একাধিক রাজনৈতিক কর্মসূচি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর চাপ তৈরি হতে পারে বলে মত রাজ্যের।
শুনানিতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল হাজরা মোড়কে বিকল্প স্থান হিসেবে প্রস্তাব দেন। অন্যদিকে কালীঘাট তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ডোরিনা ক্রসিং, এসপ্ল্যানেড পূর্ব অথবা বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে সমাবেশ করার প্রস্তাব রাখেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি রাজ্যকে সম্ভাব্য বিকল্প স্থান নিয়ে সিদ্ধান্ত জানাতে নির্দেশ দেন এবং জানান, দুপুরের পর বিষয়টি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের